Saturday, June 27, 2026

৪ মাস বয়সেই ২৪০ কোটির মালিক! ইনফোসিস কর্তার নাতির দখলে কত শেয়ার

Date:

Share post:

অপত্য স্নেহ। ৪মাসের নাতিকে ১৫লক্ষ শেয়ার উপহার ইনফোসিস (Infosys) কর্তা নারায়ণ মূর্তির (Narayan Murti)। যার বাজার মূল্য ২৪০ কোটি টাকা। দাদুর আশীর্বাদ পেয়ে একাগ্র রোহন মূর্তিই হয়ত দেশের সর্বকনিষ্ঠ কোটিপতি। ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের ০.০৪ শতাংশ শেয়ারের মালিক একাগ্র। শেয়ার হস্তান্তরের পরে, ইনফোসিসে (Infosys) নারায়ণ মূর্তির শেয়ার ০.৪০ থেকে ০.৩৬ শতাংশে নেমে এসেছে।

২০১৯-এ অপর্ণা কৃষ্ণনের সঙ্গে বিয়ে হয় নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তির ছেলে রোহন মূর্তির। অপর্ণা প্রাক্তন নৌবাহিনীর আধিকারিক কে আর কৃষ্ণণ এবং প্রাক্তন স্টেট ব্যাঙ্ক কর্মী সাবিত্রীর কন্যা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেছেন রোহন মূর্তি। আমেরিকার বস্টনে ‘সোরোকো’ নামে একটি সফ্‌টঅয়্যার সংস্থা রয়েছে তাঁর। অপর্ণা ভারতে লেখাপড়া শেষ করে কানাডায় উচ্চ শিক্ষার জন্য যান। তিনি এখন ‘মূর্তি মিডিয়া’র প্রধান। গত নভম্বরে পুত্র সন্তানের জন্ম দেন অপর্ণা।

২০০৯ সালে ঋষি সুনকের সঙ্গে বিয়ে হয় নারায়ণ ও সুধার কন্যা অক্ষতার। ঋষি এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাঁদের দুই কন্যা রয়েছে। তবে, নাতিকেই বেশি পরিমাণ শেয়ার দিলেন নায়ারণ মূর্তি।




Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...