Sunday, March 15, 2026

দেব-হিরণের বাকযুদ্ধে “তারকা” কেন্দ্র ঘাটালে জমে উঠেছে ভোটের প্রচার

Date:

Share post:

এবার লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র পশ্চিম মেদনীপুরের ঘাটাল। এই কেন্দ্রে মুখোমুখি টলিউডের দুই তারকা অভিনেতা দেব ও হিরণ। তবে বিনোদন জগতের হলেও দু’জনের সংসদীয় রাজনীতিতে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। দু’জনেই নির্বাচিত জনপ্রতিনিধি। দেব ঘাটালে দু’বারের তৃণমূল সাংসদ। এবারও জোড়াফুল প্রতীকে লড়ছেন তিনি। অন্যদিকে, হিরণ খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি বিধায়ক। পুরভোটে কাউন্সিলরও হয়েছেন তিনি। তাই ঘাটালে দেবের বিরুদ্ধে পদ্ম শিবির হিরণেই আস্থা রেখেছে।

নাম ঘোষণার পর থেকেই ঘাটালে প্রচারে নেমে পড়েছেন দেব ও হিরণ। জমে উঠেছে দুই তারকার বাকযুদ্ধ। আক্রমণের শুরুটা অবশ হয়েছে হিরণের দিক থেকেই। প্রথমে পাত্তা না দিলেও ধীরে ধীরে মুখ খুলছেন দেবও। দেবের প্রশ্ন, তিন বছর ধরে হিরণ খড়গপুর সদরের বিধায়ক। দু’ বছরের কাউন্সিলর। অথচ এতদিন ধরে তিনি কী করেছেন খড়্গপুরের মানুষের জন্য? কতবার তাঁকে দেখা গিয়েছে খড়্গপুরের মানুষের পাশে? হিরণের পাল্টা খোঁচা, ‘উনি তো ৯০ ভাগ সময় শ্যুটিংয়েই ব্যস্ত থাকেন। লোকসভায় উপস্থিতির হার মাত্র ১১ শতাংশ!’

ব্যক্তি আক্রমণ করতে গিয়ে হিরণ বলেন, দেব গোরু চুরির টাকা তোলেন, ৩০ শতাংশ কাটমানি নেন। প্রচারে গিয়ে দেবকে খোঁচা দিতে ‘তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই’ গানের কলিও শোনা গিয়েছে হিরণের মুখে। পাল্টা দেব বলেন, ‘আমার মনে হয় উনি আমাকে ভালোবাসেন। উনি মনে করেন যে, আমাকে আক্রমণ করলে ওঁর গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু ঘাটালে এসব চলে না। এভাবে ভোট পাওয়া যায় না।’

 

 

spot_img

Related articles

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...