Saturday, May 16, 2026

রাজ্যের ৬টি কেন্দ্রকে ‘আর্থিক স্পর্শকাতর’ বলে ঘোষণা নির্বাচন কমিশনের, কোন যুক্তিতে চিহ্নিতকরণ

Date:

Share post:

লোকসভা ভোটের (Lokshabha Election) দিন ঘোষণার আগে থেকেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। দেশের মধ্যে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে বাংলা। এই পরিস্থিতিতে এবার অদ্ভূত যুক্তিতে রাজ্যের ৬টি কেন্দ্রকে ‘আর্থিক স্পর্শকাতর’ বলে ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। তালিকায় রয়েছে কলকাতা উত্তর, বনগাঁ, আসানসোল, মালদহ উত্তর ও দক্ষিণ এবং দার্জিলিং। কেন্দ্র এবং রাজ্যের ২২টি তদন্তকারী সংস্থাকে ওই ৬টি কেন্দ্রে নজরদারি চালাতে বলেছে কমিশন।

কোন যুক্তিতে এই চিহ্নিতকরণ করল কমিশন (Election Commission)? অভিযোগ, এর আগের নির্বাচনে ওই সব কেন্দ্র থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে। মদ বাজেয়াপ্ত করা হয়েছে। সেই কারণেই ওই কেন্দ্রগুলিকে আর্থিক স্পর্শকাতর বলে ঘোষণা করেছে কমিশন।

২২টি তদন্তকারী সংস্থার জন্য ২২ জন পর্যবেক্ষক রয়েছেন। সংস্থাগুলি পর্যবেক্ষককে প্রতিদিন রিপোর্ট দেয়। মঙ্গলবার, রাজ্যে এসেছেন জাতীয় নির্বাচন কমিশনের তিনজন আয়-ব্যয় পর্যবেক্ষক- সঞ্জয় কুমার, মদনমোহন মিনা এবং শালম কে দুর্গেশ যাদব। সরাসরি শিলিগুড়িতে ঢুকেছেন তাঁরা। সেখানে বৈঠক করা হয়। বৈঠকের পরেই ৬ কেন্দ্রকে ‘আর্থিক স্পর্শকাতর’ ঘোষণা করে নজরদারির নির্দেশ দিয়েছে।




Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...