Wednesday, June 24, 2026

বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে , মন্তব্য ফিরহাদ হাকিমের

Date:

Share post:

গার্ডেনরিচের ঘটনার নেপথ্যে অসাধু চক্র অবশ্যই কাজ করেছে। পিজির ট্রমা কেয়ার থেকে বেরিয়ে এমনই মন্তব্য করলেন মেয়র ও পুর মন্ত্রী ফিরহাদ হাকিম। জানালেন, পুরসভার বিল্ডিং দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শো কজ করা হয়েছে। যদি পুরসভার কোনও কর্মী ওই অসাধু চক্রতে জড়িত থাকেন তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।এরই পাশাপাশি ফিরহাদ বলেন, বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। যা দূর করার চেষ্টা করছি কিন্তু পারছি না।

গার্ডেনরিচ এলাকাতে হেলে থাকা আরও একটি বহুতল ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে। ফিরহাদ বলেন, কাউন্সিলর দোষী কি না তা আইনত আমি বলতে পারি না। তবে বিল্ডিং দফতরের কেন নজরে এল না , সেটাই জানতে চাওয়া হয়েছে। শহরে এমন বেআইনি বহুতল আর কতগুলি রয়েছে তারও তালিকা করতে বলা হয়েছে বলে জানান মেয়র।  তিনি আরও বলেন, আসলে ওই সমস্ত এলাকায় বেআইনি নির্মাণ সামাজিক ভাবে গৃহীত হয়ে গিয়েছে। সেখানে প্রতিবেশীরাও কোনও অভিযোগ করেন না। পাশাপাশি ফিরহাদের দাবি, আগে কোনও অভিযোগ তিনি পাননি।

ধ্বংসস্তূপের মধ্যে এখনও চলছে প্রাণের খোঁজ। মঙ্গলবার সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। স্নিফার ডগ এনে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ।  ধ্বংসস্তূপের ভিতর স্নিফার ডগ প্রবেশ করিয়ে চলছে প্রাণের সন্ধান। আশঙ্কা করা হচ্ছে, ওই বিল্ডিংয়ের ধ্বংসস্তূপের তলায় এখনও দুজন আটকে থাকতে পারেন।

রবিবার গভীর রাতে বিল্ডিং বিপর্যয়ের পর থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। গতকাল সারাদিন উদ্ধারকাজ চলার পর রাতে তা বন্ধ রাখা হয়েছিল। এরপর মঙ্গলবার ফের শুরু হয়েছে উদ্ধার অভিযান। এখনও পর্যন্ত গার্ডেনরিচের বিল্ডিং বিপর্যয়ে ৯ জনের মৃত্যুর খবর এসেছে। কংক্রিটের তলা থেকে ১০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এনডিআরএফ। কিন্তু এখনও দু’জন ওই কংক্রিটের ধ্বংসস্তূপের তলায় আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এর পাশাপাশি নির্মীয়মাণ ওই পাঁচ তলা বিল্ডিং ভেঙে পড়ার কারণে আশপাশের লাগোয়া অন্য কোনও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে কলকাতা পুরনিগম। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুরনিগমের বিল্ডিং বিভাগের বিশেষ দল। পাশাপাশি এই ওয়ার্ডে আরও কোন কোন বাড়ি ক্ষতিগ্রস্ত, তাও খতিয়ে দেখা হতে পারে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...