Saturday, April 4, 2026

বসন্তে ‘বর্ষা’,মার্চের মহানগরীতে এত কম তাপমাত্রা! 

Date:

Share post:

হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে বৃষ্টি ভিজছে তিলোত্তমা (Rainy Kolkata)। গত তিন চার দিন ধরেই সন্ধ্যার পর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। কলকাতার সহ শহরতলীর বিভিন্ন জায়গায়। তবে বুধবার সব রেকর্ড এলোমেলো করে বসন্তের বর্ষা দেখল দক্ষিণবঙ্গবাসী। এরপরই তাপমাত্রার পারদ দেখে চক্ষু চড়কগাছ। মার্চ মাসে এত নিম্নমুখী কলকাতার তাপমাত্রা? ভাবাই যায় না।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে সবথেকে কম তাপমাত্রার রেকর্ড গড়েছে বুধবার। গত ৫৪ বছরে এই সময়ের নিরিখে কলকাতায় দ্বিতীয় সবথেকে কম সর্বোচ্চ তাপমাত্রা এটি। বুধবার কলকাতায় দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১.১ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ১৩ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা নেমে ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিসের রেকর্ড বই বলছে, ১৯৭৪ সাল থেকে আজ পর্যন্ত সবথেকে কম দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস নীচে। আজ সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শুক্রবারের আগে পরিস্থিতির বদল হবে না বলেই মনে করা হচ্ছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ , যা স্বাভাবিক এর থেকে ৫ ডিগ্রি কম।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...