Saturday, April 4, 2026

অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে সরব তৃণমূল

Date:

Share post:

গ্রেফতার হওয়া অরবিন্দ কেজরিওয়ালের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। এছাড়াও কেজরির গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার নির্বাচন কমিশনের কাছে যাবে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন তৃণমূলের দুজন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানালেন মন্ত্রী শশী পাঁজা।তিনি আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার পরে ইচ্ছাকৃতভাবে নিশানা করা হচ্ছে বিরোধীদের, তার তীব্র প্রতিবাদ করবে ইন্ডিয়া জোট। প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের দুই সদস্য। রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং নাদিমুল হক থাকবেন প্রতিনিধি দলে।

মন্ত্রী বলেন, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এই সময় বিজেপির বিরুদ্ধে যারা তাদের টার্গেট করে গ্রেফতার করা হচ্ছে। অবিজেপি দলের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে টার্গেট করে গ্রেফতার করা হচ্ছে। এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে,গতকাল দিল্লির মুখ্যমন্ত্রীকে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যায়, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন কি করতে পারবেন নির্বাচন কমিশন? সিএএ এবং এনআরসি নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। এর জন্য বিজেপি দায়ী। নেতাজি নগরের মৃত্যুর ঘটনা তার প্রমাণ।

তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর অভিযোগ, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিজেপি যে ধরনের মন্তব্য করে তা বারবার প্রমাণ করে দেয় যে বিজেপি নারী বিদ্বেষী একটি দল। ২০০ ঘণ্টা পার। আমরা অপেক্ষা করে আছি বিজেপির কোন নেতার মুরোদ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করে মুখোমুখি বসার। আমরা দাবি করছি, শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি। তারা দেখাক ১০০ দিনের কাজের টাকা আমাদের দিয়েছে। যদি দম থাকে সুকান্ত মজুমদারের তাহলে মাফলার হাওয়াই চটির গল্প বাদ দিয়ে আসুন মুখোমুখি বসুন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...