Thursday, March 12, 2026

ভোটের আগে রাজনৈতিক প্রতিহিংসা! এবার মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই হানা

Date:

Share post:

লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই এজেন্সি দিয়ে বিরোধী দলের নেতা নেত্রীদের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি। ফের রাজনৈতিক প্রতিহিংসা। এবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই হানা!

টাকার বদলে প্রশ্ন মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর কলকাতার বাড়ি সহ তাঁর সঙ্গে সম্পর্কিত একাধিক জায়গায় হানা দিল সিবিআই। দুদিন আগেই এই মামলায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। আজ, শনিবার তাঁর আলিপুরের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযানে হাজির হয়েছে বলে খবর।

লোকপালের নির্দেশ পাওয়ার পরই এই মামলার তদন্তে নড়েচড়ে বসে প্রশাসন। গত বছর টাকার বদলে ঘুষ নেওয়ার অভিযোগেই সাংসদ পদ খারিজ হয়েছিল মহুয়ার। ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করেছেন বলে অভিযোগ ওঠে গত বছর। এরপর দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে সংসদের এথিক্স কমিটি। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাঁর সাংসদ পদ খারিজ করে এথিক্স কমিটি।

যদিও কেন্দ্র সরকারের বিরুদ্ধে লোকসভায় সরব হওয়ায় প্রতিহিংসার জেরে ষড়যন্ত্রের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিরোধীরা। আবার লোকসভা ভোটের আগে এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সক্রিয় হওয়ায় একই অভিযোগ উঠছে।

আরও পড়ুন- আগামী সপ্তাহে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তবে উইকেন্ডে শুষ্ক আবহাওয়ার বদল নেই

 

spot_img

Related articles

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...