Thursday, May 14, 2026

একদিনে বাতিল ৩০০ ট্রেন! দোল উৎসবে বিপাকে পড়তে চলেছেন রেলযাত্রীরা

Date:

Share post:

রঙের উৎসবে (Holi) মাতোয়ারা বাংলা। সোমবার রাজ্যজুড়ে দোল উৎসব (Dol Yatra)পালিত হবে। সেই উপলক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকলেও এমন অনেক কর্মক্ষেত্র আছে যেখানে কিন্তু রংয়ের উৎসবেও কাজে যোগ দিতে হবে কর্মীদের। বিশেষ করে যারা ইমার্জেন্সি সেক্টরে কাজ করেন রঙিন বসন্তে তাঁদের ছুটি নেই। এমনিতেই দোলের দিন যানবাহন কম চলাচল করে, তাই সাধারণ মানুষ অনেকটা ভরসা করেন ট্রেনের উপর। কিন্তু এবার সেখানেও গন্ডগোল। রেল (ER)সূত্রে জানা যাচ্ছে আগামী সোমবার হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে (Howrah and Sealdah Division) ৩০০ ট্রেন বাতিল থাকছে। ফলে ২৫ মার্চ কর্মসূত্রে বা অন্য প্রয়োজনে যাঁরা বাড়ি থেকে বেরোবেন তাঁদের দুর্ভোগের শেষ নেই।

দোলের দিনের পরিস্থিতি বিচার করে শিয়ালদহ ডিভিশনে ২৩৪টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। পাশাপাশি ৬৫টি লোকাল ট্রেন বাতিল থাকছে হাওড়া শাখায়। পূর্ব রেল সুত্র জানা যাচ্ছে শিয়ালদহ -বর্ধমান, রানাঘাট, গেদে, শান্তিপুর বারাকপুর, বারুইপুর,সোনারপুর, ডানকুনি, ডায়মন্ড হারবার সহ একাধিক রুটের একাধিক ট্রেন বাতিল থাকবে। হাওড়া শাখায় সোমবার প্রায় সব শেওড়াফুলি ও শ্রীরামপুর লোকাল বাতিল থাকছে। হাতে গোনা কয়েকটি ব্যান্ডেল, বর্ধমান (মেইন ও কর্ড শাখা) ও তারকেশ্বর লোকাল চলবে।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...