Saturday, March 14, 2026

হোলির প্রাক্কালে রবিবাসরীয় প্রচারে রাজ্য জুড়ে ঝড় তৃণমূল প্রার্থীদের 

Date:

Share post:

হোলির প্রাক্কালে রবিবাসরীয় নির্বাচনের প্রচার জমে উঠেছে । কেউ এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ। কোনও ছুটির দিনকেই ছেড়ে দিতে রাজি নন কোনও প্রার্থী। এই অবস্থায় রবিবাসরীয় সকালে রাজ্যজুড়ে প্রচারের ঝড় তুলেছেন বিভিন্ন দলের প্রার্থীরা।

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রবিবাসরীয় প্রচার শুরু হয় উত্তরপাড়ার ফ্ল্যাটে পুজো দিয়ে। ডানকুনির চাকুন্দি থেকে গোবরা পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ ও প্রচার চালান তিনি।

মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাপি হালদার প্রচার হোলির রং মেখে। বাড়িতে বাড়িতে গিয়ে তিনি প্রচার করেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত বুদাখালির বিভিন্ন এলাকা জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী।

রবিবাসরীয় প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়া বিধানসভা এলাকায় প্রচার ও জনসংযোগ করেন। কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের  রবীন্দ্রনগরে শীতলা মন্দিরে পুজো দেন তিনি। এরপর রবীন্দ্রনগর বাজার এলাকায় জনসংযোগ করেন। আজ গোটা দিন চুঁচুড়াতেই প্রচার ও দলীয় কর্মসূচীতে আছেন রচনা। বিকেলে চুঁচুড়া ঘড়ির মোড়ে সভা করবেন তিনি।

এরই পাশাপাশি, বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে প্রচার করেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইক ডুয়ার্সের বিভিন্ন এলাকায়।এদিন তৃণমূল প্রার্থী রাজ্যের অনগ্রসর কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক ও তৃণমূল  ব্লক নেতা জোসেফ মুন্ডা সহ নেতা কর্মীদের নিয়ে মেটেলি ব্লকের ডাংগি চা বাগানে প্রচারে যান। সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন এবং কথা বলেন।

রবিবার বরানগর পুরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। বরানগর সতীন সেন নগরে বসন্ত উৎসবের মাধ্যমে প্রচার সারলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। অনুষ্ঠানে এসে বিজেপিকে তোপ দাগেন সৌগত রায়। তিনি বলেন, বিজেপি পুরো প্রার্থী তালিকা বের করতে ভয় পাচ্ছে। তাড়াতাড়ি তালিকা বেরোলে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হবে। আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় একবার যা ঘোষনা করে দেন তা নিয়ে আর কোনও কথা হয় না। সেই কথা মেনেই সবাই কাজ করেন। ফলে গোষ্ঠীদ্বন্দ্ব হয় না। বিজেপি তো তা নয়। ওদের কোনও নেতৃত্ব নেই। ওদের নীচের স্তরে কর্মী নেই। তাই বিজেপির মধ্যে ঝামেলা আরও হবে বলে এদিন বলেন সৌগত রায়।

জয়ের ব্যাপারে নিশ্চিত সৌগত বলেন, মানুষের রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই যাবে। মানুষ বুঝে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলা সুরক্ষিত নয়।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...