Saturday, March 14, 2026

তৃণমূলের অভিযোগের জের, দিলীপ ঘোষকে শোকজ নির্বাচন কমিশনের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর প্রতি বিজেপি নেতা তথা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের অশালীন মন্তব্যের জেরে এবার তাঁকে শোকজ নোটিশ দিল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার বিকাল ৫টার মধ্যে তাঁকে এই শোকজের জবাব দিতে হবে বলে এই নোটিশে বলা হয়েছে। এই উত্তর পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে কমিশনের পক্ষ থেকে। কমিশনের পাঠানো নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে তাঁর বক্তব্যে কমিশনের এসওপি অমান্য করা হয়েছে।

দিলীপ ঘোষের অশালীন মন্তব্যের জেরে বুধবার নির্বাচন কমিশন অভিযোগ জানান তৃণমূল নেতৃত্ব। সেই অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই পদক্ষেপ কমিশনের। দিলীপ ঘোষকে দেওয়া কমিশনের নোটিশে উল্লেখ করা হয়েছে তাঁর মন্তব্য অপমানজনক। এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত। প্রাথমিকভাবে কমিশনের যে নির্দেশিকা, কোনও রাজনৈতিক দলের প্রার্থী বা কর্মীকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না, সেই নিয়মকে ভেঙেছে এই মন্তব্য। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রার্থীর অসম্মানজনক বক্তব্য পেশের অভিযোগ জানানোর পরই কমিশন তা নিয়ে পদক্ষেপ নেয়।

শুক্রবারের মধ্যে কারণ দর্শানোর বিজ্ঞপ্তির উত্তর না দিলে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ বলে ধরা হবে, এমনটাও উল্লেখ দিলীপ ঘোষকে পাঠানো নোটিশে। এমনিতেই দলের চাপে নিজের কেন্দ্র মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এসে লোকসভা নির্বাচনে লড়াই করতে হচ্ছে দিলীপ ঘোষকে। দলের রাজ্য নেতৃত্বের কলকাঠি নাড়াতেই দিল্লির এই পদক্ষেপ বলে দলীয় সূত্রেরই দাবি। সেই চাপই তাঁর কুকথার প্ররোচনা বলেও রাজনৈতিক মহলের দাবি। তবে শুক্রবারের মধ্যে কমিশনে সন্তোষজনক উত্তর না দিতে পারলে নির্বাচন কমিশন তাঁর, এমনকি তাঁর দলের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিতে পারে।

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...