Thursday, May 14, 2026

”কথা দিয়েছিলাম, এবার সত্যি হবার পথে…”! ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরাট খবর দিলেন দেব

Date:

Share post:

লোকসভা ভোট ঘোষণার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে কেন্দ্রীয় সরকার দীর্ঘ ১০ বছর সাংসদ দেবের কথা কর্ণপাত না করায় এবার রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করবে। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর পরই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। লাগু হয়ে যায় আদর্শ আচরণ বিধি। ফলে নতুন করে কোনও প্রকল্পের সূচনা করতে গেলে কমিশনের অনুমতির প্রয়োজন।

আবার সামনেই বর্ষা, আবারও ভাসতে চলেছে ঘাটাল, তাই নির্বাচনের আগেই শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের তোড়জোর শুরু করেছে রাজ্য সরকার। সেই কারণেই নির্বাচন কমিশনের কাছে বিশেষ অনুমতি চাইল নবান্ন।

নির্বাচনবিধি চলাকালীন সময়ে কেউ কিছু প্রকল্প শুরু করতে চাইলে আবেদন করতে হয় জাতীয় নির্বাচন কমিশনেরই নির্দিষ্ট পোর্টালে। সেই আবেদন খতিয়ে দেখে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার নেতৃত্বে থাকা স্ক্রিনিং মিটিং। জানা যাচ্ছে ইতিমধ্যে কাজ শুরুর অনুমতি দিয়েছে স্ক্রিনিং কমিটি। এখন শুধু নির্বাচন কমিশনের ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। সেই ছাড়পত্র পেলেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে যাবে ভোটের মধ্যেই।

ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য খরচ হবে আনুমানিক ১২৫০ কোটি টাকা। ইতিমধ্যেই তৈরি হয়েছে কাজের রূপরেখা। সেই অনুযায়ী, প্রথম ধাপেই শিলাবতী সহ দুটি নদীর ৩২ কিলোমিটার অংশে ড্রেজিংয়ের কাজ করা হবে। যার জন্য খরচ হবে ১১৫ কোটি টাকা। সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর তা শেয়ার করেন দেব নিজেই। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “কথা দিয়েছিলাম, এবার সত্যি হবার পথে…'” ।

আরও পড়ুন- কৃষ্ণচন্দ্র ব্রিটিশের পক্ষে ছিলেন! মেনে নিলেন বিজেপির প্রার্থী রাজার বংশধর

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...