Saturday, June 20, 2026

প্রচারে বিধিভঙ্গের অভিযোগ জুন-ইউসুফের বিরুদ্ধে, সরব বিজেপি-কংগ্রেস

Date:

Share post:

ভোটের প্রচার নিয়ে এবার কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই বিধিভাঙার অভিযোগ উঠছে শাসক-বিরোধী দুদলের বিরুদ্ধেই। এবার তৃণমূলের মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া (June Malia) ও বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানের (Yushuf Pathan) বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠছে।

মেদিনীপুরে (Medanipur) নির্বাচনী প্রচারের ট্যাবলোয় সরকারি প্রকল্পের নাম ব্যবহার এবং শিশুদের মডেল করায় বিতর্ক ছড়িয়ে জুন মালিয়ার প্রচার নিয়ে। জুন মালিয়ার প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো সরকারি প্রকল্পের ট্যাবলোতে শিশুদের ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।

মুর্শিদাবাদের বহরমপুর (Bahurampur) লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের (Yusuf Pathan) প্রচার নিয়েও অভিযোগ উঠেছে। ইউসুফের প্রচারে একটি ব্যানার দেওয়া হয়েছে। যাতে ২০১১ ক্রিকেট বিশ্বকাপের জয়ের মুহূর্ত তুলে ধরা হয়েছে। যাতে ইউসুফ পাঠানের সঙ্গে ছবি রয়েছে শচীন তেণ্ডুলকরেরও। এতেই আপত্তি তুলে ধরছেন কংগ্রেসের। ইউসুফ পাঠান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ কংগ্রেসের।




Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...