Thursday, May 14, 2026

নিয়ম ভেঙেছে রাজস্থান, অভিযোগ দিল্লির সৌরভ-পন্টিং-এর

Date:

Share post:

গতকাল রাজস্থানের বিরুদ্ধে হারের মুখ দেখে দিল্লি ক্যাপিটালস। আর জয়পুরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে বিস্ফোরক অভিযোগ তুলল দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে ১২ রানে ম্যাচ হারে দিল্লি। সেই ম্যাচেই সঞ্জু স্যামসনরা ৫ জন বিদেশি ক্রিকেটার খেলিয়েছে বলে অভিযোগ দিল্লির। ডাগ আউটে বসে রাগে ফুঁসতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংকে।

জস বাটলার, শিমরন হেটমায়ের এবং ট্রেন্ট বোল্ট ছিলেন রাজস্থানের প্রথম একাদশে। তবে ইম্প্যাক্ট সাব হিসেবে নাম ছিল আরও দুই বিদেশি নান্দ্রে বার্গার ও রভম্যান পাওয়েল। আইপিএল-এর নিয়ম অনুসারে ইমপ্যাক্ট প্লেয়ার সহ মোট চারজন বিদেশি ক্রিকেটার নিয়ে দল গড়তে হয়। তিন জন বিদেশি থাকায়, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আরও একজনকে রাখতে পারত রাজস্থান। তবে সেখানে ছিলেন দুই জন। তা নিয়েই আপত্তি তুলেছে দিল্লি। ঋষভ পন্থদের ব্যাটিংয়ের সময় পাওয়েল পরিবর্ত ফিল্ডার হিসাবে মাঠে নেমেছিলেন। এরপর হেটমেয়ারের পরিবর্তে নান্দ্রেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামানো হয়। এর পরেই রেগে যান পন্টিং এবং সৌরভ। আম্পায়ারের কাছে তাঁরা অভিযোগও তোলেন।

দিল্লি অভিযোগ জানাতেই কর্তব্যরত আম্পায়ার তাঁদের বুঝিয়ে বলেন যে, রাজস্থান কোনও রকম নিয়ম ভাবেই ভাঙেনি। প্রথম একাদশে তাদের তিন জন বিদেশি থাকায় বার্গারকে অন্য বিদেশি খেলোয়াড়ের পরিবর্তে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে মাঠে নামানো হয়েছে। অন্য দিকে, পাওয়েল পরিবর্ত হিসেবে শুধুমাত্র ফিল্ডিং করছেন। অর্থাৎ গোটা ম্যাচে মাঠের মধ্যে রাজস্থানের মোট চার জন বিদেশিই উপস্থিত ছিলেন। আর সেটাই নিয়ম।

আরও পড়ুন- আরসিবির বিরুদ্ধে খেলতে নামার আগে নিজের প্রিয় শটের কথা জানালেন রাসেল, দিলেন হুঙ্কারও


Related articles

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...