Friday, May 15, 2026

সোমালি জলদস্যুদের হাত থেকে ‘আল-কাম্বার ৭৮৬’ উদ্ধার ভারতীয় নৌসেনার!

Date:

Share post:

বাড়ছে জলদস্যুদের (Pirates in Arabian sea) দাপট। চলতি মাসেই সোমালি জলদস্যুদের কবল থেকে মাল্টার পণ্যবাহী জাহাজকে উদ্ধার করার পর এবার নয়া সাফল্য ভারতীয় নৌসেনার (Indian Navy)। এবার রুদ্ধশ্বাস ১২ ঘণ্টার অপারেশন শেষে ‘আল-কাম্বার ৭৮৬’কে (Al Kambar 786) উদ্ধার করা সম্ভব হল। আরবসাগরে এই অভিযানে ২৩ জন পাকিস্তানি নাবিককেও উদ্ধার করেছে ভারত।

নৌসেনার তরফে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে আরব সাগরের সোকোত্রা লেট থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ইরানের পতাকাবাহী মাছ ধরার নৌকাটি অপহরণ করে ৯ সশস্ত্র জলদস্যু! খবর পাওয়া মাত্রই দ্রুত ভারতীয় নৌসেনার টহলদারি জাহাজ ‘INS সুমেধা’ ঘটনাস্থলে পৌঁছয়। অল্প সময়ের ব্যবধানে যুদ্ধজাহাজ আইএনএস ত্রিশূলও পৌঁছে যায়। প্রায় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর জলদস্যুদের কবল থেকে উদ্ধার নৌকা ও নাবিকরা। কিছু পরীক্ষার পর স্বাভাবিক কাজে ফেরানো হবে উদ্ধার হওয়া নৌকাকে।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...