Thursday, June 4, 2026

আবগারি মামলায় বয়ান রেকর্ড! ইডি দফতরে হাজির কেজরিওয়াল সরকারের আরেক মন্ত্রী

Date:

Share post:

লোকসভা নির্বাচন (Loksabha Election) যত এগিয়ে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে লাগাতার বিরোধীদের হেনস্থার অভিযোগ মোদি সরকারের (Modi Govt)। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Aravind Kejriwal) গ্রেফতার (Arrest) করে রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত নজির মোদি সরকারের। ইতিমধ্যে আপ সুপ্রিমোকে (AAP Supremo) মুক্তির দাবিতে দিল্লি-সহ দেশের একাধিক প্রান্তে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী, সমর্থকরা। শুক্রবারই স্বামীর মুক্তির পক্ষে সওয়ালের পাশাপাশি মোদি সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে একটি হোয়াটস অ্যাপ নম্বর চালু করেছেন স্ত্রী সুনীতা কেজরিওয়াল। যদিও বর্তমানে আবগারি মামলায় গ্রেফতারির পর ইডি হেফাজতেই রয়েছেন আপ সুপ্রিমো। এমন আবহেই ফের কেজরিওয়ালের মন্ত্রীসভার আরেক মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রে খবর, আবগারি সংক্রান্ত মামলায় আর্থিক তছরুপের অভিযোগে দিল্লির পরিবহণ মন্ত্রী তথা আপ নেতা কৈলাস গেহলটকে (kailash Gehlot) জিজ্ঞাসাবাদের (Interrogation) জন্য ডেকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কেজরির মন্ত্রীসভার পরিবহণ মন্ত্রীর বয়ান পিএমএলএ (PMPLA) আইন মেনে রেকর্ড করা হবে। সেই মতো শনিবার সকালেই ইডি দফতরে পৌঁছন কৈলাস।

কৈলাস দিল্লির নজফগড়ের বিধায়ক। আবগারি সংক্রান্ত মামলায় এই প্রথম কৈলাসকে তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, যে আবগারি নীতি তৈরি করা হয়েছিল, তার সঙ্গে জড়িত ছিলেন কেজরির পরিহণ মন্ত্রী। আর তাতেই ব্যাপক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। আর তারপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে ডাক পড়ল কৈলাসের। যদিও ভোটের মুখে বিরোধীদের এভাবে এজেন্সি দিয়ে হেনস্থার প্রতিবাদে সরব বিরোধীরা।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...