Thursday, March 12, 2026

অরুণাচলে চিনকে ‘সামলাতে’ হিমসিম ভারত, বদলে গেল ৩০ জায়গার নাম!

Date:

Share post:

ক্ষমতা আসার পর পাকিস্তানের বিরুদ্ধে বারবার যুদ্ধ ঘোষণা করে যে দেশভক্তির জিগির তোলার চেষ্টা করেছে বিজেপি, তা যে শুধুই ভোটব্যাঙ্ক ভরানোর জন্য ফের প্রমাণ হয়ে গেল উত্তরপূর্বের চিন সীমান্তবর্তী অরুণাচলের বঞ্চনার ছবিতে। উত্তরপূর্বের সীমান্তনীতি, নিরাপত্তা নিয়ে যে বিজেপি এতটুকুও চিন্তিত নয় তা প্রমাণিত হয় যখন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান অরুণাচলের ৩০টি জায়গার নাম পরিবর্তনের ঘোষণা করেন। এই ঘটনার পরে ভারতের পক্ষ থেকে শুধুমাত্র কটাক্ষ প্রকাশ করে খালাস বিদেশমন্ত্রক।

চতুর্থবার অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকার বদল করে তালিকা প্রকাশ করল চিন। এই রাজ্যের ৩০টি জায়গার নাম বদলে চিনা নাম রাখল বেজিং। ২০১৭ সালে প্রথম নাম বদল করেছিল চিন। তারপর ২০২১, ২০২৩ এবং শেষ ২০২৪। হংকংয়ের একটি দৈনিক সূত্রে জানা গিয়েছে, অরুণাচল প্রদেশকে চিন জাংনান নামে ডাকে। এরমধ্যে রয়েছে ১১টি বসতি এলাকা, ১২টি পার্বত্য অঞ্চল, ৪টি নদী, একটি হ্রদ, একটি পার্বত্য পথ ও একখণ্ড জমি। চিনা মন্ত্রকের তরফে ওই সব অঞ্চলের মানচিত্রও প্রকাশ করা হয়েছে।

তবে এই ঘটনাকে হালকাভাবেই নিচ্ছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, “আজ আপনার বাড়ির নাম আমি বদলে দিলে সেটা আমার হয়ে যাবে না। ঠিক সেই রকমই অরুণাচল প্রদেশ ভারতেরই ছিল, আছে এবং থাকবে।” অন্যদিকে, এই সমস্যা আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব বলে সোমবার বিশ্বভারতীতে দাবি করলেন দিল্লির চিনা দূতাবাস কর্তা মা চিয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন যাত্রার ১০০ বছর সম্পর্কে দু’দিন ব্যাপী আলোচনাসভা চলেছে বিশ্বভারতীতে। সেই সভায় যোগ দিয়ে দূতাবাস কর্তা বলেন, “অরুণাচল ঘিরে ভারত ও চিনের সমস্যা অস্বীকার করা যাবে না। এই সমস্যা সমাধানের চেষ্টা করছি। ভারত-চিনের মধ্যেই কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রে আলোচনা চলছে। এই সমস্যা সমাধান কঠিন। তবুও আমরা আশাবাদী যে, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে।”

spot_img

Related articles

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...