Thursday, May 7, 2026

এক দেশ, এক রাজনৈতিক দল! এজেন্সি দিয়ে ভোট করাতে চাইছে বিজেপি: বিস্ফোরক মমতা

Date:

Share post:

দেশের গণতন্ত্রকে ধুলিস্যাৎ করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার, কোচবিহারের মাথাভাঙায় থেকে তীব্র আক্রমণ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যাপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিস্ফোরক অভিযোগ,”বিজেপির একটাই নীতি। ওয়ান নেশন, ওয়ান পলিটিক্যাল পার্টি।” একই সঙ্গে মোদি সরকার এজেন্সি দিয়ে ভোট করাচ্ছে বলে তোপ দাগেন তৃণমূল সভানেত্রী।

মাথাভাঙার সভা থেকে এদিন বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,”বিজেপির একটাই নীতি। ওয়ান নেশন, ওয়ান পলিটিক্যাল পার্টি।” এজেন্সি দিয়ে ভোট করাতে চাইছে মোদি সরকার। লোকসভা ভোটের আগেই বিরোধী নেতা-নেত্রীদের ইডি, সিবিআই, আয়কর দিয়ে হেনস্থা করা হচ্ছে- অভিযোগ অবিজেপি দলগুলির। মমতা বলেন, “ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় এজেন্সি ভয় দেখাচ্ছে। বলছে বিজেপিতে যোগ না দিলে গ্রেফতার হতে হবে।” তৃণমূল সুপ্রিমোর বার্তা, কেউ ভয় পাবেন না। ভয় দেখালে এফআইআর করুন।

আরও পড়ুন: ৫০০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? ‘জুমলা’ বিজেপিকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ অভিষেকের!

তীব্র আক্রমণ করে মমতা (Mamata Banerjee) বলেন, “সিআইএসএফ (CISF), আয়কর (IT), এনআইএ কীভাবে বিজেপির (BJP) ইশারায় মানুষের উপর অত্যাচার করছে। মানুষকে হেনস্থা করছে। নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ, এই বিষয়টি দেখুন।“

এদিনই কোচবিহারে সভা করছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। মাথাভাঙার সভা থেকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “এসে কত কান্নাকাটি করবে দেখবেন। কিন্তু আবাসের টাকা, ১০০ দিনের টাকা কোথায় গেল, সে নিয়ে কিছু বলবে না। মমতার আক্রমণ, কেউটে সাপকে পোষ মানানো যায়, কিন্তু বিজেপি (BJP) পার্টিকে কখনও বিশ্বাস করা যায় না।“




Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...