Thursday, May 7, 2026

দিল্লির বিরুদ্ধে ম্যাচ জিতে কী বললেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র?

Date:

Share post:

গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বড় রানে জয় পায় কলকাতা নাইট রাইডার্স। দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করে নাইট ব্রিগেড। ঋষভ পন্থদের হারায় ১০৬ রানে। দিল্লির বিরুদ্ধে কেকেআর যে এত রান তুলবে তা ভাবতেই পারেননি দলের অধিনায়ক শ্রেয়স আইয়র। ম্যাচ শেষে এমনটাই জানান তিনি।

ম্যাচ জয়ের পর নাইট অধিনায়ক বলেন, “ সত্যি বলতে আমি ভাবিনি যে ২৭০ রান উঠবে। ২১০-২২০ রান হবে ভেবেছিলাম। কিন্তু ২৭০ রান হওয়ায় বাড়তি সুবিধা পেয়ে যাই আমরা। ম্যাচের আগে বলেছিলাম যে, সুনীল নারিনের কাজ হচ্ছে আমাদের একটা দারুণ শুরু দেওয়া। সেটা না পারলেও কোনও ক্ষতি নেই।” এরপর আরেক ক্রিকেটার অঙ্গকৃশ রঘুবংশীর প্রশংসা করেন শ্রেয়স। যিনি ব্যাট হাতে করেন ৫৪ রান। রঘুবংশীর প্রশংসা করে শ্রেয়স বলেন, “ প্রথম বল থেকেই ভয়ডরহীন ক্রিকেট খেলতে শুরু করে অঙ্গকৃশ। চোখ জুরিয়ে দেওয়া শট খেলছিল। খুব পরিশ্রমী ক্রিকেটার।”

এদিকে গতকাল দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়েন আন্দ্রে রাসেল । পন্থদের বিরুদ্ধে ব্যাট হাতে ১৯ বলে ৪১ রান, এবং বল হাতে ১.২ ওভারে একটি উইকেট নেন। আর এই সুবাদেই রেকর্ড গড়েন রাসেল। কেকেআরের প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ২০০টি ছয় মারার নজির গড়েছেন রাসেল। কেকেআরের হয়ে এখনও পর্যন্ত এত ছয় কেউ মারতে পারেননি। ১০৮টি ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছেন রাসেল। এছাড়াও কেকেআরের হয়ে ১০০টি উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। দ্বিতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এই নজিরে সবার আগে সুনীল নারিন।

আরও পড়ুন- ‘ব্যাটার হিসাবে সাফল্য পেলেই বেশি খুশি হই’, দিল্লিকে হারিয়ে বললেন নারিন



Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...