Thursday, May 7, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে খুলে গেল মাল ব্লকের সাইলি চা-বাগান

Date:

Share post:

খুলে গেল মাল ব্লকের সাইলি চা-বাগান। স্বস্তি চা-শ্রমিকদের মধ্যে। বৃহস্পতিবার সকাল থেকেই কাজে যোগ দিলেন শ্রমিকেরা। হঠাৎ করে গত শুক্রবার সাইলি চা-বাগান কর্তৃপক্ষ ওয়ার্ক সাসপেনশন ঘোষণা করে চা-বাগান ছেড়ে চলে যায়। অথৈ জলে পড়েন চা-বাগানের কর্মরত প্রায় দেড় হাজার শ্রমিক-কর্মচারী। বাগান খোলার দাবি নিয়ে শ্রমিকরা সোচ্চার হয়ে ওঠেন। শ্রম দফতর তৎপরতা শুরু করে। গত শনিবার মালের সহকারী শ্রম আধিকারিক প্রণবকুমার দাস সাইলি ও নয়াসাইলি চা-বাগান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। তাতেও সমাধান সূত্র মেলেনি। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সমাধান সূত্র মিলল।

মুখ্যমন্ত্রী বর্তমানে উত্তরবঙ্গ সফরে আছেন। তিনি বাগান বন্ধের কথা জানার পরেই বাগান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করার ইচ্ছাপ্রকাশ করেন। রাতেই ম্যারাথন বৈঠক হয় মাল ব্লকের সাইলি চা-বাগান নিয়ে। বৈঠকে সাইলি চা-বাগান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ত্রিপাক্ষিক বৈঠকে। এদিন সকাল থেকেই শ্রমিকেরা কাজে যোগ দেন। শ্রমিকেরা এদিন যথেষ্ট খুশি। স্থায়ী ও অস্থায়ী শ্রমিক মিলিয়ে বাগানে কাজ করেন প্রায় ১৪০০ শ্রমিক। এক সময় ডুয়ার্সের ভাল চা উৎপাদিত হতো এই চা বাগানে। শ্রমিকদের মজুরি ও অন্যান্য সুবিধা প্রদানের সমস্যা ছিল না। কিন্তু পরিস্থিতির বদল ঘটে দ্রুত। বিগত দু’‌দশক ধরে নানান সমস্যার মধ্যে দিয়ে চলেছে এই চা বাগান। বকেয়া মজুরির জন্য শ্রমিক অসন্তোষের জেরে বেশ কয়েকবার বন্ধও হয়েছিল এই চা বাগান। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি শ্রমিকরা।






 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...