Friday, May 8, 2026

তৃণমূল কংগ্রেসের পাশে কামতাপুরিরা

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে চায় বলে জানাল কামতাপুরিরা। লোকসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থন করার কথা জানাল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (কেপিপি)। শিলিগুড়িতে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কার্যালয় শিবমন্দিরে তৃণমূল নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক হয়। বৈঠকে কেপিপির নেতৃত্ব ছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ ও দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা উপস্থিত ছিলেন। দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিষয়গুলি উঠে আসে। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গে থাকতে চায়। তাই লোকসভা নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার করবেন বলেও জানা গিয়েছে। এই বিষয়ে কেপিপির কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চন্দন সিংহ জানান, কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থাকতে চায়। পাপিয়া ঘোষ বলেন, কেপিপির সঙ্গে বৈঠক হয়েছে। তারা আমাদের সমস্ত প্রার্থীদের সমর্থন জানাচ্ছে।

আরও পড়ুন- ‘উন্নয়ন ও তৃণমূল একে অপরের পরিপূরক’, উত্তরবঙ্গের সভা থেকে খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী

Related articles

ব্রিগেডে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যানজটের আশঙ্কা: নির্দেশিকা জারি পুলিশের

শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ সভা। নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল নিয়ন্ত্রণে...

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ! গ্রেফতার ৯

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির (Delhi) মন্দির, নামী ধাবা এবং...

শনিবার শপথ: মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম ঘোষণা শাহর

জল্পনার অবসান। বাংলায় প্রথমবার সরকার গঠন করার আগে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত...

‘৫০১’ লিখে সুখবর দিল আরাত্রিকা, শুভেচ্ছার বন্যা সমাজ মাধ্যমে

জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশের দিনটা প্রত্যেক পড়ুয়ার কাছেই গুরুত্বপূর্ণ। তেমনই আজকের দিনটা গুরুত্বপূর্ণ ছিল সারেগামাপা খ্যাত...