Monday, February 2, 2026

সুপারহিট তৃণমূলের প্রচার গান, মাত্র তিন দিনেই শুনলেন ১ কোটি মানুষ!

Date:

Share post:

‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’ – লোকসভা নির্বাচন ২০২৪-এ (Loksabha Election 2024) এটাই তৃণমূল কংগ্রেসের থিম সং। প্রচার গানের প্রথম ঝলক মিলেছিল গত ১০ মার্চ ব্রিগেডের ময়দানে। রাজনীতির র‌্যাম্পে হেঁটে যখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জনসংযোগ করছিলেন তখন ব্যাকগ্রাউন্ডে এই গানে মেতে ছিলেন ঘাসফুলের নেতা, কর্মী, সৈনিক থেকে সাধারণ মানুষ। গত বৃহস্পতিবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (AITC ) সাইট থেকে অফিশিয়ালি এই গানের ভিডিও প্রকাশ করা হয়। মাত্র তিন দিনে প্রায় ১ কোটি মানুষ এই গানের ভিডিও দেখেছেন বলে খবর মিলেছে। এত কম সময়ের মধ্যে প্রচার গানকে জনপ্রিয় করে তোলার জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছে রাজ্যের শাসক দল।

২০২১ সালের ‘খেলা হবে’ (Khela Hobe) স্লোগান আজও মানুষের মনে বিশেষ জায়গা নিয়ে আছে। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের ‘নবজোয়ার যাত্রা’র একটি থিম সং প্রকাশ করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কর্মসূচিতে বারবার সেই গান বেজেছে আর রাজনৈতিক লড়াইয়ের অনুপ্রেরণা পেয়েছেন তৃণমূলের সৈনিকরা।

এবার লোকসভা নির্বাচনেও দলকে উদ্বুদ্ধ করতে বিজেপি সরকারের বাংলা বিরোধী কার্যকলাপকে মানুষের কাছে পৌঁছে দিতে কখনও বিশেষ ভিডিও কখনও বা প্রচার গান প্রকাশ করেছে তৃণমূল। ২৪-এর ভোটে সবুজ শিবিরের স্লোগান, ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’। এই মিউজিক ভিডিওর মাধ্যমে একদিকে যেমন কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরা হয়েছে তার পাশাপাশি বাংলার মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস আর তৃণমূল কংগ্রেসের লড়াইকে দক্ষ ভাবে প্রতিষ্ঠিত করা গেছে।

NIA-BJP যৌথ ষড়যন্ত্র ফাঁস তৃণমূলের: সাদা খাম হাতে SP ধনরামের ফ্ল্যাটে বিজেপি নেতা! 

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, দলকে অনুপ্রেরণা দিতে যেভাবে গানের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির ক্লিপিংস ধরা পড়েছে তা আদতে ভোকাল টনিক হিসেবে কাজ করবে নেতাকর্মীদের মধ্যে। ‘খেলা হবে’ স্লোগানের জনপ্রিয়তার পাশাপাশি তৃণমূলের নতুন গান আরও কত মানুষের কাছে পৌঁছে যায়, এখন সেটাই দেখার।

spot_img

Related articles

বঙ্গভবনে চড়াও দিল্লি পুলিশ! সংসদে মোদি-শাহের সামনে ‘ধিক্কার’ স্লোগান কল্যাণের

সাতসকালে দিল্লি পুলিশ (Delhi police) বঙ্গভবন ঘিরে ফেলার খবর পেয়েই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার রাজধানীর...

অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন

রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে (West Bengal Assembly)। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে আসন্ন...

উচ্চ মাধ্যমিকে পড়ুয়াদের স্বস্তি, সেমেস্টারে বাড়ছে বিকল্প প্রশ্নের সংখ্যা 

উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে আমূল পরিবর্তনের পর এবার পরীক্ষার্থীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী...

এরকম মিথ্যাবাদী-উদ্ধত নির্বাচন কমিশন দেখিনি! জ্ঞানেশের বৈঠক বয়কট করে তীব্র আক্রমণ মমতার

"এরকম মিথ্যাবাদী কমিশন আমি কখনও দেখিনি। বহুদিন রাজনীতি করেছি, এরকম ঔদ্ধত্য আগে দেখিনি আমি।" সোমবার, মুখ্য নির্বাচন কমিশনার...