Saturday, May 16, 2026

ডিসেম্বরের মধ্যেই আবাসের আবেদনকারীদের প্রথম কিস্তির টাকা: ঘাটালে বিরাট ঘোষণা অভিষেকের

Date:

Share post:

দলীয় প্রার্থী দেবের সমর্থনে ঘাটালে রোড শো শেষে কেন্দ্রে বঞ্চনা নিয়ে ফের সরব হন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঘোষণা করেন, “কেন্দ্রের উপর ভরসা না করে রাজ্য সরকার এ বছরের ডিসেম্বরের মধ্যেই আবাসের আবেদনকারীদের প্রথম কিস্তির টাকা দিতে শুরু করবে।“

রবিবার, দেবের সমর্থনে রোড শেষে আধ ঘণ্টার সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানান, দেবকে কেন ঘাটালের মানুষ ভোট দেবেন, আর কেন দেবের প্রতিপক্ষ হিরণকে কেন ভোট দেবেন না। অভিষেক (Abhishek Banerjee) বলেন, তৃণমূল কথা দিলে কথা রাখে। জানান, কাজ করিয়েও ১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র। বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ৫৯ লক্ষ গরিব মানুষকে সেই টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, কেন্দ্র না দিলে রাজ্য সরকার আবাস যোজনার টাকাও দিয়ে দেবেন। বলেন, “আরও একটা ঘোষণা আছে। সেটা কি আজই বলব?“ জনগণের সাড়া পেতেই অভিষেক বলেন, “রাজ্য সরকার এ বছরের ডিসেম্বরের মধ্যেই আবাসের আবেদনকারীদের প্রথম কিস্তির টাকা দিতে শুরু করবে।“ অভিষেক আরও বলেন, “আমি কথা দিয়ে গেলাম, যে যে এলাকায়, যে সমস্ত, বিধানসভা, পঞ্চায়েত এলাকা বা পুরসভায়— যেখানেই আপনারা আমাদের হাত শক্ত করবেন, সেই এলাকার মানুষের অ্যাকাউন্টে ডিসেম্বরের মধ্যে পৌঁছে যাবে আবাসের প্রথম কিস্তি।“

তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আমি বলেছিলাম, একুশের নির্বাচনে হারের পর সম্পূর্ণ রাজনৈতিক কারণে একশো দিন থেকে আবাসের টাকা আটকে রেখেছে কেন্দ্র। উত্তরবঙ্গে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম, গত তিন আর্থিক বছরে এক টাকাও আপনারা বাংলাকে দেননি। হিম্মত থাকলে কত টাকা দিয়েছেন, শ্বেতপত্র প্রকাশ করে জানান। চার সপ্তাহ হয়ে গেল, এখনও চুপ বিজেপির সরকার। ভোট আসতেই এখন প্রধানমন্ত্রী রোজ রাজ্যে আসছেন। অনেক বড় বড় কথা বলছেন। একুশের ভোট শেষ হওয়ার পর তাঁদের দেখতে পেয়েছেন আপনারা? কিন্তু কোভিড থেকে আমফান, সব সময়ই আপনাদের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, তৃণমূল কথা দিলে কথা রাখে। আমরা বলেছিলাম মা-বোনেদের লক্ষ্ণীর ভাণ্ডার দেব। দিয়েছি। অনেকে বলেছিলেন ৫০০ টাকায় চলছে না। তাই আমরা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিয়েছি। সেই টাকাও ঢুকতে শুরু করেছে মা-বোনেদের অ্যাকাউন্টে। এটাই তৃণমূল কংগ্রেস, যাঁরা কথা দিলে কথা রাখে।“




Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...