Sunday, June 21, 2026

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে দিলীপকে ‘গো ব্যাক’ স্লোগান! দুর্গাপুরে উত্তেজনা

Date:

Share post:

বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী দিলীপ ঘোষকে (Dilip Ghosh) এবার ‘গো ব্যাক’ (Go Back) স্লোগান! আজ, সোমবার সকালে প্রাতর্ভ্রমণ সেরে দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে ‘চায়ে পে চর্চা’য় যোগ দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থী পৌঁছনোর পরেই তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। ওঠে ‘জয় বাংলা’ স্লোগানও।

এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। নিরাপত্তারক্ষীরা দিলীপকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যান। বিজেপি কর্মীদের সঙ্গে পাল্টা দিলীপ ঘোষ ‘তৃণমূলের সবাই চোর’ স্লোগান দিতে দিতে এলাকা ছাড়েন। খবর পেয়ে এলাকায় আসে বিশাল পুলিশবাহিনী। দুই দলের ধস্তাধস্তি থামাতে হিমশিম খেতে হয় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশকে। পরে বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।

এদিকে তৃণমূল কর্মীদের অভিযোগ, তাঁরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে দিলীপকে জানাতে এসেছিলেন। কিন্তু বিজেপি প্রার্থী তাঁদের সঙ্গে কথা বলতে চাননি। এরপরই তাঁরা স্লোগান দেন।

Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...