Sunday, May 3, 2026

বাড়ি থেকে পালিয়েছিলাম! পুরীতে খোঁজ মিলতেই ‘অকপট’ বিজেপি নেতার ছেলে

Date:

Share post:

গেরুয়া বাহিনীর অভিযোগ যে সর্বৈব মিথ্যা তা ফের প্রমাণিত হল বিজেপির  (BJP) পঞ্চায়েত সদস্যের ছেলে ফিরে আসার পর। বৃহস্পতিবার পুরী থেকে ওই নাবলককে উদ্ধার করে তাঁর শিক্ষিকাকে ফোন করে বিষয়টি জানান এক ওড়িশাবাসী। এদিকে খবর পেয়ে বৃহস্পতিবারই পুরী থেকে ওই নাবালকে আনতে রওনা হয় রাজ‌্য পুলিশ (West Bengal Police) । এদিকে, নাবালক ছাত্রটি নিজেই স্বীকার করেছে সে বাড়ি থেকে পালিয়ে পুরী (Puri) গিয়েছিল। বছরখানেক আগেও ওই নাবালক ঝগড়া করে বাড়ি থেকে পুরীতে পালিয়েছিল বলে সাতগাছিয়ার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

বুধবারই বিজেপি নেতার অভিযোগকে কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) রূপান্তর সেনগুপ্ত। দলবদলের চাপ দিয়ে বিজেপি নেতার ছেলেকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ তোলে বিজেপি। এই অভিযোগের কোনও ভিত্তি নেই বলে সাফ জানিয়ে দেন অতিরিক্ত পুলিশ সুপার। এ প্রসঙ্গে লোকসভা ভোটের মুখে ইচ্ছাকৃতভাবে কুৎসা রটানো হচ্ছে বলেই দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

গত ১ এপ্রিল ডায়মন্ড হারবারের সাতগাছিয়া থেকে বিজেপি পঞ্চায়েত সদস্যের ছেলে আচমকাই নিখোঁজ হয়ে যায়। গত ৫ এপ্রিল ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানানো হয়। ওঠে অপহরণের ভুয়ো অভিযোগ। তবে ঘটনা প্রসঙ্গে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কিশোরের বাবা-মায়ের কথামতো অভিযোগ দায়ের করা হয়। সুতরাং নিষ্ক্রিয়তার অভিযোগ ভিত্তিহীন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে নোদাখালি থানার পুলিশ। এভাবে ভোটের মুখে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বিজেপি।

সাতগাছিয়ার বজবজ ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দোপাধ্যায বলেন, ভোটে এখনও ডায়মন্ডহারবারে প্রার্থী খুঁজে পায়নি বিজেপি। জামানত জব্দ হবে পদ্ম প্রার্থীর। তাই কুৎসা করে, অপহরণের গল্প ফেঁদে নজর কা়ড়ার চেষ্টা করছে। এই মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

 

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...