Saturday, May 16, 2026

কাগুজে বাঘ থেকে বিজেপিকে ইঁদুর বানান: ধূপগুড়ির সভা থেকে বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

বিজেপিকে আপনারাই নেংটি ইঁদুর থেকে বাঘ বানিয়েছেন। ১৯ এপ্রিল ইভিএমের বোতাম টিপে বিজেপিকে কাগুজে বাঘ থেকে ইঁদুর বানান- শুক্রবার ধূপগুড়ির সভা থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) থেকে তোপ দাগেন অভিষেক। জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়কে তুলোধনা করেন অভিষেক। প্রশ্ন তোলেন, জিতে কী করেছেন বিজেপি সাংসদ!

বিজেপির থেকে ধূপগুড়ি বিধানসভা আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এবার জলপাইগুড়ি (Jalpaiguri) লোকসভা আসন জয়ের লক্ষ্য। তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচার সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, এই আসনে জিততে না পারলেও তৃণমূল মানুষের পাশে ছিল, কিন্তু বিজেপি হারলে আগামী ২০ বছর বিজেপি বাংলায় পা রাখবে না।

সভার শুরুতেই উত্তরের বিপর্যস্ত মানুষের পাশে থাকার কথা বলে কেন্দ্রকে তুলোধনা করেন অভিষেক। তাঁর অভিযোগ, জলপাইগুলি কেন্দ্রের জন্য এক লাখ টাকারও উন্নয়নের কাজও করেননি বিজেপি সাংস। অভিষেক কথায়, “যাঁরা আপনাদের আশা আকাঙ্খা নিয়ে ছিনিমিনি খেলেছিল, তাঁরা আগামী দিন ক্ষমতায় আসবে না। ক্ষমতায় থেকে যদি ৫ বছরে প্রধানমন্ত্রী একবার আসে, ক্ষমতায় না থাকলে এঁদের ৫ বছরেও বাংলায় পা পড়বে না। আর তৃণমূল কংগ্রেস ২০১৯ না জিতেও আপনার বিপদে তৃণমূলকে পাশে পেয়েছেন।“ তিনি বলেন, এটা প্রতিরোধে, প্রতিশোধের, প্রতিবাদের ভোট।

অভিষেক তথ্য পরিসংখ্যান তুলে ধরে জানান, ২০১৪-র নির্বাচনের আগে বিশ্বের বিভিন্ন সূচকে ভারতের স্থান যা ছিল, গত বছরে তা অনেক নেমে গিয়েছে। ইঁদুর আর সাধুর গল্পের উদাহবরণ দিয়ে তীব্র কটাক্ষ করে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আপনারাই এই বিজেপি-কে নেঁটি ইঁদুর থেকে বাঘ বানিয়েছেন। ১৯ তারিখ আপনাদের সুযোগ কাগুজে বাঘকে ইভিএমের বোতাম টিপে ফের নেংটি ইঁদুর করার। এদিনের সভা থেকেও মোদিকে বাংলার জন্য ২০২১-এর বিধানসভা নির্বাচনের পরে কেন্দ্র কত টাকা আবাস ও ১০০দিনের কাজে দিয়েছে সেই শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছোড়েন অভিষেক।




Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...