Saturday, March 7, 2026

পুত্র-কন্যাকে দেখে অনুপ্রাণিত! ২০০ কোটির সম্পত্তি দান করে সন্ন্যাস নিয়ে ভিক্ষাবৃত্তির পথে গুজরাটের দম্পত্তি

Date:

Share post:

বাকি জীবন সন্ন্যাসী হিসেবে কাটাতে চান। সেই জন্য নিজেদের ২০০ কোটির সম্পত্তি দান করে দিলেন গুজরাটের এক দম্পত্তি। ওই বিত্তশালী ব্যবসায়ীর নাম ভবেশ ভান্ডারী। তিনি জৈন ধর্মাবলম্বী। পেশায় নির্মাণ ব্যবসায়ী ভবেশ ভাণ্ডারী এবং তাঁর স্ত্রী গত ফেব্রুয়ারিতেই তাঁদের ধনসম্পদ দান করে দিয়েছেন। শুধু তাই নয়, তাঁদের সমস্ত জিনিসপত্র এবং অর্থ দান করার জন্য চার কিলোমিটার দীর্ঘ একটি শোভাযাত্রারও আয়োজন করেছিলেন তাঁরা।

এর আগে ২০২২ সালে দম্পতির ১৯ বছর বয়সি কন্যা এবং ১৬ বছরের পুত্র সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কন্যা এবং পুত্রকে দেখেই তাঁরাও অনুপ্রাণিত হয়ে সন্ন্যাস গ্রহণ করছেন বলে জানা গিয়েছে।

আগামী ২২ এপ্রিল তাঁরা পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে খালি পায়ে দেশভ্রমণ করে ভিক্ষা চাইবেন ওই দম্পতি। তাঁদের এই দেশভ্রমণে তাঁরা সঙ্গে নিয়ে যাবেন খালি দু’টি সাদা পোশাক, একটি ভিক্ষাপাত্র ও একটি ঝাড়ু। কোথাও বসার আগে ওই ঝাড়ু দিয়ে সেই স্থানটি ঝেড়ে নেন জৈন সাধকরা। যাতে করে তাঁদের জন্য কোনও কীটপতঙ্গের মৃত্যু না ঘটে। গুজরাটের দম্পত্তির এই সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই।

আরও পড়ুন- বাড়ির টাকা নিয়ে শুভেন্দুর ‘বিভ্রান্তকর’ পোস্ট! তথ্য দিয়ে সত্য প্রকাশ অভিষেকের

spot_img

Related articles

চ্যাম্পিয়ন-রানার্স দলের জন্য রেকর্ড পুরস্কারমূল্য, মূল্য তালিকা শুনলে চমকে যাবেন

রবিবার টি২০ বিশ্বকাপের মেগা ফাইনাল। এবার পুরস্কারমূল্য (Prize money ) বাড়ছে ২০২৪ সালের তুলনায়। মোট ১৩.৫ মিলিয়ন ডলার...

গ্রীষ্মের বাংলা বক্সঅফিসে জিৎ বনাম শিবপ্রসাদ, ভিন্ন স্বাদের দুই ছবিতে হলে ফিরবে দর্শক! 

গরমের ছুটিতে গোয়েন্দা বনাম বিপ্লবীর জমজমাট লড়াই। আখেরে কি জয় হবে বাংলা সিনেমার? ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের প্রথম...

দেশকে বেচেছেন মোদি! গ্য়াসের দাম বাড়ানোয় ‘এপস্টেইন’ প্রসঙ্গে তুলে চাপ বাড়ালেন মমতা

যেভাবে অপরিকল্পিত পথে হেঁটে কখনও মার্কিন শুল্কের চাপ, কখনও দেশের মানুষের উপর জ্বালানি বাড়ানোর চাপ দিয়েই চলেছে কেন্দ্রের...

T20 WC: ফাইনালের মঞ্চে বিনোদনের মহা ধামাকা, পারফর্ম করবেন পপ তারকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) ফাইনালে (Final) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) দর্শকদের ভরপুর বিনোদনের আয়োজন ।...