Friday, June 5, 2026

কেন চলতি আইপিএল ব্যর্থ বিরাটরা ? অদ্ভুত যুক্তি সেহবাগের

Date:

Share post:

চলতি আইপিএল -এ একেবারেই ছন্দে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৭ টি ম্যাচের মধ্যে ৬ টি ম্যাচেই হেরেছে ফ্যাফ ডুপ্লেসির দল। আর এই হারের কারন হিসাবে অদ্ভুত যুক্তি তুলে ধরলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। তাঁর মতে, আরসিবি-র সাপোর্ট স্টাফেরা হিন্দি জানেন না বলেই ক্রিকেটারদের থেকে সেরাটা বার করে আনতে পারছেন না।

সেহবাগ বলেন, “ যদি আপনার দলে ১২-১৫ জন ভারতীয় ক্রিকেটার থাকে এবং দলের সাপোর্ট স্টাফদের মধ্যে ১০ জনই বিদেশি হয়, তাহলে সমস্যা তো হবেই। বিদেশি ক্রিকেটার তো মাত্র কয়েক জন। বাকিরা সবাই ভারতীয়। ওদের মধ্যে অর্ধেকই ইংরেজি জানে না। কীভাবে ওদের অনুপ্রাণিত করবেন? কারা ওদের সঙ্গে সময় কাটায়? কারা কথা বলে? আমি তো একজনও ভারতীয় সাপোর্ট স্টাফ দেখতে পাই না।”

সোমবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২৫ রানে হারে আরসিবি। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৮৭ রান করে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ২৬২ রানে গুটিয়ে যায় বেঙ্গালুরু। এই হারের ফলে ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দশম স্থানে বিরাট কোহলিরা।

আরও পড়ুন- লিগ-শিল্ড জিতে পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন বাগান অধিনায়ক

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...