Thursday, June 25, 2026

IPS ট্রেনিং চলাকালীন সিভিল সার্ভিসে প্রথম, ১,০১৬ জনের তালিকা প্রকাশিত

Date:

Share post:

ইউপিএসসি (UPSC) থেকে ২০২৩ সিভিল সার্ভিসেস একজামিনেশনের (CSE) ফল প্রকাশিত হল। তালিকায় স্থান পেয়েছেন ১,০১৬ জন যাঁদের দেশের সর্বোচ্চ আধিকারিক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। তালিকায় প্রথম স্থানে রয়েছেন আদিত্য শ্রীবাস্তব (Aditya Srivastava)। দ্বিতীয় স্থানে রয়েছেন অনিমেশ প্রধান (Animesh Pradhan)। তৃতীয় স্থানে রয়েছেন দোনুরু অনন্যা রেড্ডি (Donuru Ananya Reddy), যিনি মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। প্রথম স্থানাধিকারী অদিত্য বর্তমানে হায়দ্রাবাদে IPS প্রশিক্ষণ নিচ্ছেন। তারই মধ্যে সিভিল সার্ভিসের প্রস্তুতি নিয়ে একেবারে দেশের সেরা আদিত্য।

উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ের আদিত্য শ্রীবাস্তব আইআইটি কানপুর (IIT Kanpur) থেকে এমটেক পাশ করে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। ২০২২ সালে সিভিল সার্ভিসে ২৩৬ ব়্যাঙ্ক করে আইপিএস (IPS) জয়েন করেন। বেঙ্গল ক্যাডারের এই আইপিএস বর্তমানে হায়দ্রাবাদে ট্রেনিং-এ রয়েছেন। সেখান থেকেই ফের ইউপিএসসি-র প্রস্তুতি নেন। ‘সিস্টেমের জন্য ইতিবাচক ভূমিকা নেওয়ার’ নেশাই তাঁকে সিভিল সার্ভিসে প্রথম স্থান এনে দিয়েছে।

অন্যদিকে দ্বিতীয় স্থানাধিকারী অনিমেষ প্রধান ওড়িশ্যার বাসিন্দা। তালচেরের অনিমেষের বাবা-মা মারা যাওয়ার পরও আইআইটি রৌরকেল্লা (IIT Rourkela) থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক পাশ করেন। তৃতীয় স্থানাধিকারিনী অনন্যা রেড্ডি তেলেঙ্গানার (Telengana) মেহবুবনগরের বাসিন্দা। সিভিল সার্ভিসে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের ৩৯ জন স্থানাধিকারীর মধ্যে একজন অনন্যা।

সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ হয়েছেন, পিকে সিদ্ধার্থ রামকুমার৷ রামকুমার ত্রিবান্দ্রমের বাসিন্দা৷ পঞ্চম স্থান লাভ করেছেন রুহানি৷ রুহানি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতি নিয়ে স্নাতক পাশ করেছেন৷ আবার কর্ণাটকের (Karnataka) সান্তাপ্পা কুরুবারা সিভিল সার্ভিসে ৬৪৪ ব়্যাঙ্ক করেছেন। তিনি ব্যাঙ্গালুরু (Bengaluru) পুলিশ কমিশনারেটে সাব-ইন্সপেক্টর পদে কর্মরত। ব্যাঙ্গালুরু শহরে পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুদের পুণর্বাসনে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছিলেন। সেই পদে কর্মরত অবস্থাতেই এবার তিনি সিভিল সার্ভিসে সফল।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...