Tuesday, May 12, 2026

ছেলেকে বাঁচাতে বিজেপিতে বাংলার আরও একটা বড় গদ্দার! মিঠুনকে তুলোধনা মমতার

Date:

Share post:

তিনি পাঠিয়েছিলেন রাজ্যসভায়। কিন্তু ছেলেকে বাঁচাতে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। বৃহস্পতিবার, ইসলামপুরের জনসভা থেকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে তুলোধনা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তোপ দেগে মমতা বলেন, “ওকে রাজ্যসভার সাংসদ করেছিলাম। ও এত বড় গদ্দার আমি জানতাম না।”

এদিনের সভামঞ্চ থেকে মিঠুন চক্রবর্তীকে তীব্র নিশানা করেন মমতা। মিঠুনকে বাংলার আরেক ‘গদ্দার’ বলে তোপ দেগে তৃণমূল সভানেত্রী বলেন, “এই মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) রাজ্যসভার সাংসদ করেছিলাম। তখন জানতাম না ও বাংলার আরও একটা বড় গদ্দার।” মমতা জানান, ”আরএসএস অফিসে গিয়ে মাথা নীচু করে দিয়ে এসেছিল, শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। মনে পড়ে, ওঁর ছেলেকে ধরেছিল, বিয়ের পিঁড়িতে হানা দিয়েছিল। সেইসময় নিজের ছেলেকে বাঁচাতে গদ্দার চলে গেল আরএসএস অফিসে। ওখানে গিয়ে বলছে, আমি বিজেপির সেবক আছি।” তীব্র আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ”যাঁরা দো আঁশলা, যাঁদের আদর্শ নেই, জীবনযুদ্ধে যারা লড়তে ভয় পায়, তাঁদের আমি মানুষ বলে মনে করি না।”

শুভেন্দু অধিকারীর পর এবার মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) ‘গদ্দার’ বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির তারকা প্রচারক মিঠুন উত্তরে প্রচার শুরু করেছেন। এই নিয়ে তৃণমূল (TMC) সুপ্রিমো তীব্র খোঁচা দিয়ে বলেন, “ফিল্মস্টার থেকে মিনিস্টার সবাইকে আনছে ভোট করাতে।”




Related articles

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...