Sunday, March 15, 2026

কুণালের মধ্যস্থতায় অনশন তুললেন মোনালিসা, থাকছেন সুদীপের র‍্যালিতে

Date:

Share post:

অনশন তুলে নিলেন ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। ২২ এপ্রিল কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের র‍্যালিতেও তিনি যোগ দেবেন বলে জানালেন। শনিবার অনশনে বসা কাউন্সিলরের সঙ্গে আলোচনায় বসেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই আলোচনার পরেই কাউন্সিলর জানান, কুণাল ঘোষ আসার জন্য তিনি নূন্যতম আশ্বাস পেয়েছেন। সেই কারণে অনশন তুলে নিলেন তিনি ও তাঁর অনুসামীরা। অন্যদিকে দলের পক্ষ থেকে মোনালিসা বন্দ্যোপাধ্যায়কে তাঁর পদে সসম্মানে কাজ করতে দেওয়ার আশ্বাস দেন কুণাল ঘোষ। এদিন অনশন মঞ্চ থেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোনালিসার কথাও বলিয়ে দেন কুণাল ঘোষ।

কলকাতা পুরসভার কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে কাজ করার সমস্যা সংক্রান্ত অভিযোগ তুলে অনশনে বসার সিদ্ধান্ত নেন। ছয়দিন ধরে অনশনে থাকার পরে শনিবার মধ্যস্থতার মাধ্যমে সমস্যার সমাধান করতে যান কুণাল ঘোষ। সেই আলোচনার পরে মোনালিসা বন্দ্যোপাধ্যায় জানান দলের ক্ষতি হয় এমন কোনও কাজ তিনি করবেন না। তাই নির্বাচন প্রক্রিয়া চলাকালীন তিনি অনশন তুলে নেন। এবং নির্বাচনের পরে তাঁর সমস্যা নিয়ে আলোচনার দাবিও রাখেন। কুণালের ঘোষের সঙ্গে আলোচনায় ওনার পরামর্শ মতো চলার আশ্বাসও দেন মোনালিসা।

গরমের মধ্যে সত্যাগ্রহ চালিয়ে যাওয়া মোনালিসাকে তৃণমূল কংগ্রেস পরিবারের তরফ থেকে নমস্কার জানান। তাঁর সঙ্গে আলোচনা শেষে কুণাল ঘোষ জানান, “গোটা বিষয়টা নিয়ে দলে আলোচনা হয়েছে। এলাকায় সমান্তরাল কোনও পার্টি অফিস নির্বাচনের পরে থাকবে না। ভোটের সময় কাজের জন্য অফিসটি থাকলেও ভোটের পরে আর থাকবে না। নির্বাচনে ওয়ার্ডের স্টেয়ারিং কমিটির চেয়ারপার্সন হিসাবে মোনালিসা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন। এই ওয়ার্ডে মোনালিসাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন সসম্মানে নির্বাচনের কাজে মোনালিসাকে ব্যবহার করবে দল।’ কুণাল ঘোষের ফোন থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেও আশ্বস্ত হন মোনালিসা। কুণাল ঘোষের সঙ্গে এদিন মোনালিসার সঙ্গে আলোচনায় যান কাউন্সিলর অয়ন চক্রবর্তীও।

সেই সঙ্গে এই সমস্যা যে ভবিষ্যতে আর হবে না, তা নিয়ে আশ্বাস দিয়েও কুণাল ঘোষ বলেন, “এরপরেও কোনও অভিযোগ থাকলে দল দেখবে। সরাসরি কথা বলে আলোচনার মাধ্যমে সেগুলি মেটাবে দল। তাঁর সহকর্মীদের অপমান বা উপেক্ষা করা হলে তার ব্যবস্থাও নেওয়া হবে। শনিবার কুণাল ঘোষের সঙ্গে আলোচনার পরে তাঁর হাত থেকে তরল পানীয় গ্রহণ করেন মোনালিসা।

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...