Monday, April 27, 2026

কাঁথিতে প্রার্থী দিল কংগ্রেস, ঝুলে রইল জয়নগর

Date:

Share post:

বাম কংগ্রেসের আসন জট কেটেও যেন কাটছে না। কোচবিহার, পুরুলিয়ায় আসন অসন্তোষ কাটাতে বারবার বৈঠক, তাও ঘাটাল নিয়ে আশান্তি গলার কাঁটা হয় দুই শরিকের। এরই মধ্যে ঝুলে ছিল পূর্ব মেদিনীপুরের কাঁথি ও দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগর আসন। অবশেষে কাঁথিতে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আইনজীবী ঊর্বশী ভট্টাচার্য।

দেশে জোটের নামে লোকসভা ভোটে লড়াই করা বাম কংগ্রেস বাংলায় আসন রফা নিয়ে বারবার জটিলতায় পড়েছে। বামেদের শরিক দলের দাবি করা আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। কোথাও কংগ্রেসের প্রার্থী দেওয়া আসনে প্রার্থী দিয়েছে বাম শরিক দল। শেষ পর্যন্ত প্রার্থী না দেওয়া কাঁথিতে কংগ্রেস প্রার্থী দেবে ও জয়নগরে বাম শরিকদল আরএসপি প্রার্থী দেবে বলে ঠিক হয়। শনিবার কাঁথির প্রার্থী কংগ্রেস ঘোষণা করলেও জয়নগরের প্রার্থীর নাম ঝুলেই রইল।

কাঁথিতে ঊর্বশী ভট্টাচার্যকে কলকাতা থেকে নিয়ে গিয়ে প্রার্থী করতে হয়েছে কংগ্রেসকে। যদিও কংগ্রেস নেতৃত্বের দাবি কয়েক মাস ধরে কাঁথির পর্যবেক্ষকের দায়িত্ব সামলাচ্ছিলেন ঊর্বশী। তাই তাঁকেই মনোনিত করল দল। এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের উত্তম বারিক ও বিজেপির সৌমেন্দু অধিকারী।

 

Related articles

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...

‘সিঙ্গম’! যোগীরাজ্যের পুলিশ পর্যবেক্ষকের দুর্নীতির পর্দাফাঁস তৃণমূল, অখিলেশের

পুলিশ পর্যবেক্ষক হিসাবে বাংলায় দায়িত্ব পেয়ে এসেছেন বিজেপির রাজ্যের বহু পুলিশ আধিকারিক। বিভিন্ন জায়গায় তাঁদের ভোটের আগে অ্যাকশনেও...

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর-কুৎসিত মিম! তীব্র ধিক্কার জানিয়ে অভিযোগ দায়ের তনভির-অনন্যাদের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কদার্য, কুরুচিকর, কুৎসিত মিমের প্রতিবাদে এবার সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন 'দেশ...

প্রেমের টানে পলাতক, ভোটের টানে বুথে! রুদ্ধশ্বাস ‘ফ্যামিলি ড্রামা’ শিলিগুড়ির তারাবাড়িতে 

ভোট-বাংলার উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার শিলিগুড়িতে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র। রাজনীতির লড়াই নয়, বরং এক পারিবারিক বিবাদকে...