Saturday, June 27, 2026

এবার শাস্তি পেলেন বিরাট, করা হলো জরিমানা

Date:

Share post:

এবার শাস্তি পেলেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ককে শাস্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হয়েছে বিরাটের। রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারদের সঙ্গে তর্কাতর্কি করেন কোহলি। আর তাতেই প্রতিযোগিতার আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে জানানো হয়েছে। ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে কোহলিকে শাস্তি দেয় বিসিসিআই।

এই নিয়ে বিসিসিআই জানিয়েছে, আইপিএলের আচরণ বিধির ২.৮ ধারায় অভিযুক্ত কোহলি। তিনি লেভেল এক পর্যায়ের অপরাধ করেছেন। খেলা শেষ হওয়ার পর ম্যাচ রেফারি অমিত শর্মা শুনানির জন্য ডেকে পাঠান কোহলিকে। বিরাট প্রথমেই নিজের দোষ স্বীকার করে নেন। তাঁকে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ঘটনার সূত্রপাত, কেকেআর বনাম আরসিবি ম্যাচে। বেঙ্গালুরুর ইনিংসের তৃতীয় ওভারে বল করছিলেন হর্ষিত রানা। ম্যাচের তৃতীয় ওভারে হর্ষিত রানার ফুল টস বিরাটের ব্যাটে লেগে ক্যাচ হয়ে যায়। যদিও কোহলির দাবি, বল কোমরের উপরে ছিল। ফলে নো বল হওয়া উচিত। কিন্তু রিপ্লে দেখেও আউটের সিদ্ধান্ত বজায় রাখেন আম্পায়াররা। তার পরেই রাগে ফেটে পড়েন বিরাট। রীতিমতো তর্ক জুড়ে দেন আম্পায়ারদের সঙ্গে। এমনকী ডাগ আউটে গিয়েও ঠান্ডা হতে পারেননি তিনি। ডাগ আউটে গিয়েও সতীর্থদের বলের উচ্চতা বোঝাতে দেখা যায় ক্ষুব্ধ বিরাটকে। ম্যাচের পরও আম্পায়ারদের সঙ্গে এ নিয়ে কথা হয় কোহলি ও ডু-প্লেসির।

আরও পড়ুন- ম্যাচ হেরেই শাস্তির মুখে দুই অধিনায়ক, করা হল জরিমানা

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...