Saturday, April 4, 2026

সলমন হামলায় ব্যবহৃত দ্বিতীয় বন্দুক উদ্ধার! পুলিশের হাতে আরও তথ্য

Date:

Share post:

বাঙালির নববর্ষের সকালে খবরের শিরোনামে উঠে আসেন সলমন খান (Salman Khan)। দুই বাইক আরোহী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের (Galaxi Apartment) বাইরে। বুলেট গিয়ে লাগে সুপারস্টারের বাড়ির দেওয়ালে। এবার সেই ঘটনার তদন্তে দ্বিতীয় বন্দুক উদ্ধার করল পুলিশ। এর আগে তাপি নদী থেকে একটি বন্দুক মিলেছিল। এবার খবর, ওই জায়গা থেকেই উদ্ধার হয়েছে দ্বিতীয় বন্দুক, সঙ্গে তিন-তিনটি ম্যাগাজিন। যদিও বলিউডের ভাইজানের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সলমনের উপর হুমকি নতুন নয়। কিন্তু সেলিম পুত্র সেসবে আমল দিতে নারাজ। পয়লা বৈশাখের দিন আচমকাই সলমনের বাড়িতে গুলিবর্ষণের পরে ঘটনার তদন্তভার যায় মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে। ঘটনার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ভিকি গুপ্ত (২৪) ও সাগর পাল (২১) নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করে ভুজ পুলিশ।এদের জেরা করেই তাপি নদীতে বন্দুক ও গুলি ফেলার কথা জানতে পারে পুলিশ। ধৃতরা নাকি সুরাটে পালিয়ে যাওয়ার আগে নদীতে বন্দুক আর গুলি ফেলে দেন। সেই দুটি বন্দুকই এখন পুলিশের কাছে। উদ্ধার হওয়া তিনটি ম্যাগাজিনে কয়েক রাউন্ড বুলেট থাকার সম্ভাবনা রয়েছে।

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...