Monday, April 6, 2026

বিক্ষিপ্ত অশান্তিতে বাংলার তিন কেন্দ্রে চলছে ভোটগ্রহণ, রেকর্ড ভোটদানের আবেদন মোদির

Date:

Share post:

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of Loksabha Election) দেশের ১৩টি রাজ্যের মোট ৮৮টি আসনে ভোট চলছে। দেশের পাশাপাশি বাংলার তিনটি আসন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটেও (Darjeeling , Raigunj And Balurghat) সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। দু’ঘণ্টা পেরিয়ে বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। বালুরঘাট রায়গঞ্জের পাশাপাশি দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফাঁসিদেওয়া, মাটিগাড়া-নকশালবাড়ি-সহ বেশ কিছু এলাকায় ইভিএমে প্রযুক্তিগত ত্রুটির জন্য ভোট গ্রহণ দেরিতে শুরু হয়েছে বলে অভিযোগ। দু’ঘণ্টায় ২৪১টি অভিযোগ কমিশনে (EC) জমা পড়েছে। দ্বিতীয় দফা নির্বাচনের সকালেও তরুণ প্রজন্মকে ভোটদানে উৎসাহিত করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

তাপপ্রবাহ এড়াতে সকাল থেকেই ভোটের লম্বা লাইন চোখে পড়েছে উত্তরে তিন কেন্দ্রে। দার্জিলিঙে ১৯৯৯টি বুথে, রায়গঞ্জে ১৭৩০টি বুথে এবং বালুরঘাটে ১৫৬৯টি বুথে ভোটগ্রহণ চলছে। ইতিমধ্যেই তৃণমূল এবং বিজেপির প্রার্থীদের অনেকেই ভোট দিয়েছেন। এদিন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে ভোটারদের উৎসাহিত করতে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘আজ যে সব আসনে ভোট হচ্ছে, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় , সেই সব আসনের প্রত্যেক ভোটদাতাকে রেকর্ড সংখ্যায় অংশগ্রহণের অনুরোধ জানাই। ভোটদানের উচ্চ হার আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে । আমি বিশেষ করে আমাদের তরুণ ও মহিলা ভোটারদের বিপুল সংখ্যায় যোগদানের অনুরোধ করব। আপনার ভোটই হল আপনার কন্ঠস্বর !’


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...