Saturday, May 16, 2026

‘একনায়কতন্ত্র থেকে স্বাধীনতা পেতে জেল খাটব’, ‘আপসহীন’ বার্তা ইমরানের

Date:

Share post:

পাকিস্তান বর্তমানে একনায়কতন্ত্রের সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দেশের মানুষকে বাস্তবিক স্বাধীনতা দেওয়ার দাবি করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই-এর প্রতিষ্ঠা দিবসে জেলবন্দি অবস্থায় দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া বার্তায় ইমরান একনায়কতন্ত্রের সঙ্গে কোনও আপস না করার দাবি জানিয়েছেন। তার জন্য প্রয়োজনে আরও নয় বছর জেল খাটার জন্যও তিনি প্রস্তুত বলে দাবি করেন।

ইমরানের দেওয়া বার্তায় তিনি দাবি করেন বর্তমানে একনায়কতান্ত্রিক শাসনে পাকিস্তানের অর্থনীতি, প্রশাসনিক শাসন, আইনের শাসন ও গণতন্ত্র ভেঙে পড়েছে। প্রত্যেক নাগরিককে তাঁদের দায়িত্ব পালনের মধ্যে দিয়ে দেশের এই প্রতিকূল পরিস্থিতিতে দেশের পতন রুখতে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন, “রাষ্ট্রের জন্য আমার বার্তা এই যে, বাস্তবের স্বাধীনতা ফিরিয়ে আনতে যে কোনও বলিদান দিতে আমি প্রস্তুত কিন্তু আমার ও আমার দেশের স্বাধীনতার জন্য কোনও আপস করব না।”

সেই সঙ্গে তিনি আরও বলেন, “প্রয়োজন হলে আরও নয় বছর বা প্রয়োজনে তার থেকেও বেশি জেল খাটব আমি। কিন্তু কখনই তাদের সঙ্গে কোনও চুক্তি সাক্ষর করব না যারা আমার দেশকে ক্রীতদাসত্বের দিকে ঠেলে দিয়েছে। ”

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...