Wednesday, March 4, 2026

ভোটের আগেই মালদার বিজেপি নেতার গাড়ি থেকে বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকা!

Date:

Share post:

রাজ্যের শাসক দল তৃণমূল বার বার ও অভিযোগ করে আসছে, ভোটে জেতার জন্য বিজেপি টাকা ছড়াচ্ছে। টাকা দিয়ে ভোট কিনতে চাইছে। তৃণমূলের অভিযোগেই যেন সিলমোহর। লোকসভার ভোটের মধ্যেই ফের এ রাজ্যে এক বিজেপি নেতার গাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করল নির্বাচন করল নির্বাচন কমিশন।

আগামী ৭ মে মালদায় দুটি আসনে ভোট গ্রহণ। তার আগে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সম্পাদকের গাড়ি থেকে টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন। ওই বিজেপি নেতার নাম শান্তনু ঘোষ।

উল্লেখ্য, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রকে ইক্সপেন্ডেচার সেন্সেটিভ জোন হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘোষণার পর থেকেই মালদা শহরের বিভিন্ন মোড়ে শুরু হয়েছে নাকা চেকিং। আজ, সোমবার বেলা তিনটে নাগাদ রবীন্দ্র অ্যাভিনিউ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন বিজেপি নেতা শান্তনু ঘোষ। সেই সময় নাকা চেকিংয়ে তাঁর গাড়ি থেকে উদ্ধার হয় ১ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা। উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন।

এ প্রসঙ্গে শান্তনু ঘোষ বলেন, “আমি গাড়ি নিয়ে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলাম। রবীন্দ্র অ্যাভিনিউয়ে নাকা চেকিং করার সময় নির্বাচন দপ্তর ও পুলিশকর্মীরা গাড়ি আটকান। আমার সঙ্গে থাকা ১ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকার উৎপত্তি নিয়ে প্রশ্ন করেন। আমি তাঁদের জানাই, আমার ব্যবসা রয়েছে। এক পাওনাদারের অ্যাকাউন্টে এই টাকা জমা দিতে যাচ্ছিলাম। দফতরের কর্মীদের আমার ইনকাম ট্যাক্স রিটার্ন সহ টাকা উৎসের প্রমাণ দিয়েছি। ওনারা আপাতত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে!”

আরও পড়ুন- শহরে ভোটদানের সচেতনতা বাড়াতে বিশেষ ট্রাম চালু করল কমিশন!

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...