Thursday, May 14, 2026

বিশ্বকাপ দলে জায়গা হয়নি, জানতে পেরে কী বললেন রিঙ্কুর বাবা?

Date:

Share post:

সম্প্রতি ঘোষণা হয়েছে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। দল ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা । বিশেষ করে রিঙ্কু সিংকে দলে না রাখায় সমোলচিত হচ্ছেন প্রধান নির্বাচক থেকে বিসিসিআই। আর এবার রিঙ্কু দল থেকে বাদ পড়ায় মুখ খুললেন রিঙ্কুর বাবা কাঞ্চনচন্দ্র সিং। জানালেন, মিষ্টি আর বাজি কেনা হয়ে গিয়েছিল তাঁদের। রিঙ্কু বিশ্বকাপ দলে আছেন এই সংবাদ পেলেই উৎসব শুরু করবেন বলে ঠিক ছিল।

টি-২০-তে গড় ৮৯। স্ট্রাইক রেট ১৭৬.২৩। এরকম পরিসংখ্যান নামের পাশে থাকলে যে কেউ ধরে নেবে বিশ্বকাপ দলে জায়গা হবে। কিন্তু তারপরও ১৫ জনের দলে স্থান হয়নি কেকেআরের রিঙ্কুর। তিনি আছেন রিজার্ভ লিস্টে। দলের সঙ্গে যাবেন। তবে সত্যি হল, তিনি মূল দলে নেই! কেউ চোট পেলে তবেই দরজা খুলতে পারে।

২৬ বছরের রিঙ্কু বিশ্বকাপ দলে থাকার স্বপ্ন দেখেছিলেন। বাড়ির সদস্যরা উৎসবের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু রিঙ্কু তাঁর মাকে ফোন করে দলে না থাকার খবর দেন। বাবা কাঞ্চনচন্দ্র সিং জানিয়েছেন, ছেলের হৃদয় ভেঙে গিয়েছে। এই নিয়ে তিনি বলেন, “আমাদের অনেক আশা ছিল রিঙ্কু দলে থাকবে। তাই মিষ্টি কিনে রেখেছিলাম উৎসবের জন্য। কিন্তু রিঙ্কু ওর মাকে খবরটা দিয়ে বলল, ওর হৃদয় ভেঙে গিয়েছে। রিঙ্কু মাকে বলেছে, আমার নাম ১৫ জনের দলে নেই। কিন্তু তবু আমি বিশ্বকাপে যাচ্ছি।”

গত আগস্টে জাতীয় দলে অভিষেক হয় রিঙ্কুর। তারপর থেকে ভালই খেলেছেন। ফলে বিশ্বকাপ দল তাঁর থাকা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল পরিবারে। কিন্তু শেষপর্যন্ত হল না। বাবা কাঞ্চনচন্দ্র অবশ্য এতে ভেঙে পড়েননি। তিনি মনে করেন, ছেলের সামনে অনেক সুযোগ আসবে।

আরও পড়ুন- সামনে মুম্বই, ফাইনালের প্রস্তুতি শুরু বাগানের

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...