Sunday, May 17, 2026

শুক্রেই হাই মাদ্রাসা-আলিম-ফাজিলের ফলপ্রকাশ! কোন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট?

Date:

Share post:

বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) পর আগামীকাল অর্থাৎ শুক্রবারই হাই মাদ্রাসা (High Madrasa), আলিম ও ফাজিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Result) প্রকাশিত হবে। শুক্রবার দুপুর দুটোয় ফল প্রকাশিত হবে। এরপর ২.৩০ থেকেই সেই ফলাফল অনলাইনে দেখতে পাবে পরীক্ষার্থীরা।

বোর্ডের তরফে জানানো হয়েছে, www.wbbme.org, wbresults.nic.in, www.exametc.com এই ওয়েসাইটগুলোতে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। চলতি বছর হাই মাদ্রাসা,আলিম ও ফাজিল মিলিয়ে সর্বমোট ৬৫ হাজার জন পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শুরু হয়েছিল ১ ফেব্রুয়ারি , শেষ হয় ১৭ ফেব্রুয়ারি। শুক্রবার সেই ফলাফল প্রকাশিত হবে।

চলতি বছর পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার সময়সূচির পরিবর্তন করা হয়েছিল। উল্লিখিত পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে। প্রশ্নপত্র দেওয়া হয় বেলা ৯ টা ৪৫ থেকে এবং পরীক্ষা শুরু হয় বেলা ১০টায়। বেলা ১টায় পরীক্ষা শেষ হয়।

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...