Thursday, June 11, 2026

নাগরিকত্ব নিয়ে প্রশ্ন! রাহুলের মনোনয়ন বাতিলের দাবিতে কমিশনে জমা পড়ল অভিযোগ 

Date:

Share post:

‘রাহুল (Rahul Gandhi) ভারতের নাগরিক (Indian Citizen) নন, তিনি ব্রিটিশ নাগরিক’! আর সেকারণেই কংগ্রেস নেতার নাগরিকত্ব (Citizenship) নিয়ে প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ জানালেন অনিরুদ্ধ প্রতাপ সিং নামে এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, অবিলম্বে রাহুলের মনোনয়ন (Nomination) বাতিল করতে হবে।

অভিযোগকারীর আইনজীবীর অভিযোগ, ২০০৬ সালে রাহুল গান্ধী একবার নিজেই বলেছিলেন, তিনি ব্রিটিশ নাগরিক। তাছাড়া মোদি পদবি নিয়ে মানহানি মামলায় রাহুলকে দু’ বছরের সাজা দিয়েছে আদালত। তাহলে কমিশন কীসের ভিত্তিতে তাঁর মনোনয়ন গ্রহণ করল? অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়েছে কমিশনে। তবে রাহুলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে কংগ্ৰেস সাফ জানিয়েছে রাহুলের নাগরিকত্ব আগেও বৈধ ছিল, এখনও আছে। তবে অভিযোগ জানানোর সময় পার হয়ে যাওয়ার পর এক প্রার্থী রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ জানিয়েছেন বলে শুনেছি। যার কোনো ভিত্তি নেই। যদিও এই বিষয়ে কমিশনের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে ভোটের আবহে এমন অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে।

চলতি নির্বাচনে ওয়েনাড় থেকে রাহুলকে প্রার্থী করেছে কংগ্রেস। গত ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ওয়েনাড়ে ভোটও মিটে গিয়েছে। এবার রায়বরেলি কেন্দ্র থেকেও লড়বেন রাহুল। দলের ঘোষণার পর শনিবার রায়বরেলিতে মনোনয়নও জমা দিয়েছেন তিনি। তারপরই সামনে এল এমন অভিযোগ। তবে কমিশন রাহুলের বিরুদ্ধে কী পদক্ষেপ নেন সেদিকে নজর থাকবে।

Related articles

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...