Sunday, March 29, 2026

নূপুর শর্মাকে খুনের ছক, গুজরাটে গ্রেফতার মৌলবি

Date:

Share post:

ফের শিরোনামে নূপুর শর্মা (Nupur Sharma)। বিজেপির প্রাক্তন মুখপাত্রকে খুনের ছক কষার অপরাধে এবার মোদিরাজ্য থেকে গ্রেফতার হলেন মৌলবি আবু বকর টিমল (Cleric Abu Bakr Timal)। পাশাপাশি নির্বাচনের সময় অশান্তি তৈরির পরিকল্পনাও ছিল বলে অনুমান করছে পুলিশ। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মৌলবি ধর্মীয় বিভাজনমূলক পোস্ট করছেন এবং গণ্ডগোল পাকানোর জন্য উসকানি দিচ্ছেন বলে পুলিশের কাছে খবর ছিল। এরপরই শুরু হয় তদন্ত। উঠে আসে আরেক চাঞ্চল্যকর তথ্য। কেবল নূপুরই (Nupur Sharma)নয়, হিন্দু সনাতন সংঘের জাতীয় সভাপতি উপদেশ রানা, হায়দরাবাদের বিধায়ক বিজেপি নেতা রাজা সিং ও এক হিন্দি নিউজ চ্যানেলের এডিটর-ইন-চিফ সুরেশ চভঙ্কেকে খুনের ছক কষার অভিযোগও রয়েছে ২৭ বছর বয়সি অভিযুক্তের বিরুদ্ধে। সুরাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে যে অভিযুক্ত মৌলবি পাকিস্তান ও নেপালের দুই নাগরিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। মোবাইল চ্যাট খতিয়ে দেখে এই তথ্য জানতে পারেন অফিসাররা। উপদেশ রানাকে মারার জন্য ১ কোটি টাকা সুপারি ও অস্ত্রশস্ত্র জোগান দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। পুলিশ মনে করছে, হিন্দু সনাতন সংঘের জাতীয় সভাপতি উপদেশ রানাকেই প্রথম মেরে ফেলার প্ল্যানিং করেছিলেন আবু বকর টিমল। পরে তদন্তে উঠে আসে যে তালিকায় রয়েছে পয়গম্বর মহম্মদ বিতর্কের অন্যতম নাম নুপূর-সহ আরও তিনজন। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 

Related articles

ফের রদবদল কমিশনের! বদলি বিডিও ও এআরও-সহ মোট ৮৩

ভোটের আগে রাজ্যে ঢালাও রদবদল জারি নির্বাচন কমিশনের (Election Commission)। আইপিএস-এইএএস থেকে জেলাস্তরের আধিকারিকের পর এবার বিডিও (BDO)...

বিয়ে করতে চলেছেন কৃতি? জল্পনা বাড়তেই ‘সত্যিটা’ জানালেন অভিনেত্রী

বলিউড অভিনেতা- অভিনেত্রীদের সাত পাকে বাঁধা পড়ার গুঞ্জন নতুন কিছু নয়। তবে সাম্প্রতিককালে কৃতি শ্যাননকে (Kriti Sanon)নিয়ে সেই...

দলের জার্সি পরে দলের হয়েই খেলুন! বিশৃঙ্খলা করলেই শাস্তি, মুর্শিদাবাদ থেকে কর্মীদের কড়া বার্তা অভিষেকের

নওদার সভা থেকে দলের কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে (TMC) থেকেও...

গুন্ডামি করতে এলে চুপ করে বসে থাকবো না, কাকে হুমকি দিলেন রানা! 

টলিপাড়ায় ফের ফেডারেশন বনাম রানা সরকার (Rana Sarkar) সংঘাত। প্রখ্যাত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তৈরি করতে গিয়ে শ্যুটিং...