Friday, May 8, 2026

সোশ্যাল মিডিয়াতেও ধর্মের নামে ভোট! নাড্ডা, মালব্যর নামে অভিযোগ কংগ্রেসের

Date:

Share post:

নির্বাচনী প্রচার মঞ্চ থেকে সরাসরি বিভিন্ন ধর্মকে উদ্দেশ্য করে বক্তব্য পেশ করায় অভিযুক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচন কমিশন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে তা নিয়ে নোটিশও জারি করেছিল। তারপরেও সেই বিজেপি দফতর থেকেই ধর্মীয় উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার বিরুদ্ধেই এবার কমিশনে অভিযোগ দায়ের করল কংগ্রেস।

কংগ্রেসের অভিযোগে দাবি করা হয়েছে কর্ণাটক বিজেপির পক্ষ থেকে একটি সোশ্যাল মিডিয়া ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে একাধিক জাতি, ধর্মের মধ্যে বিভেদ দেখানো হয়েছে। এমনভাবে তা পেশ করা হয়েছে যাতে এক বা একাধিক জাতির মধ্যে ভয়ের উদয় হতে পারে। সেই সঙ্গে ধর্মের নামে প্রচার নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের মধ্যেও পড়ে। এই ধরনের ভিডিও প্রচার করে স্থানীয় বিজেপি নেতৃত্ব যেভাবে অপরাধ করেছেন, তাকে অনুমোদন দিয়ে বিজেপি জাতীয় নেতৃত্বও অপরাধ করেছে বলে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়।

কর্ণাটক কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয় বিজেপি সভাপতি জে পি নাড্ডা, বিজেপি সোশ্যাল মিডিয়া হেড অমিত মালব্য, কর্ণাটক বিজেপি রাজ্য সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্রর নামে। ভিডিওতে রাহুল গান্ধী ও কর্ণাটকের উপপ্রধানমন্ত্রী সিদ্দারামাইয়ার অ্যানিমেটেড ছবি দেখিয়ে যে প্রচার চালানো হয়েছে তাতে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

Related articles

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...