Friday, May 8, 2026

লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

Date:

Share post:

লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শনিবার জিরোনার কাছে এফসি বার্সেলোনা হারতেই স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন হলো রিয়াল। চার ম্যাচ বাকি থাকতেই ঘরোয়া লিগ জিতল তারা। ৩৪ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে রিয়াল। ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিরোনা। তৃতীয় স্থানে ৭৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা।

এই জয়ের ফলে ৩৬ বার লা লিগা জিতল রিয়াল। তাদের ধারেকাছে কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার থেকে ১৩ পয়েন্টে এগিয়ে তারা। বাকি আর চারটি ম্যাচ। অর্থাৎ, জিরোনার পক্ষে ১২ পয়েন্টের বেশি পাওয়া কোনও ভাবেই সম্ভব নয়। শনিবার বিকেলের ম্যাচে কাডিজকে হারায় রিয়াল। মূলত রিজার্ভ বেঞ্চে থাকা খেলোয়াড়দের দিয়েই জয় তুলে নেন কোচ কার্লো আনচেলোত্তি।কাডিজকে রিয়াল হারায় ৩-০ গোলে। আর রাতের ম্যাচে বার্সেলোনা ২-৪ হেরে যায় জিরোনার কাছে। হারের ফলে এবার কোনও ট্রফি ছাড়াই মরশুম শেষ করতে হবে তাদের।

তবে লা-লিগা চ্যাম্পিয়ন হয়ে আনন্দে ভেসে থাকতে নারাজ রিয়াল। তাদের লক্ষ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখে গিয়ে বায়ার্নের সঙ্গে ২-২ ড্র করেছে তারা। ৯ মে ফিরতি ম্যাচে নামবে তারা। ঘরের মাঠে জিতে ফাইনালে উঠতে মরিয়া রিয়াল।

আরও পড়ুন- চরমে বাকযুদ্ধ, বিরাটকে কড়া ভাষায় তোপ গাভাস্করের

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...