Saturday, March 14, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইপিএল-এ জয়ের ধারা অব্যাহত কলকাতা নাইট রাইডার্সের। এদিন লখনৌ সুপার জায়ান্টকে তাদের ঘরের মাঠে ৯৮রানে হারালো শ্রেয়স আইয়রের দল। কেকেআরের হয়ে দুরন্ত ব্যাটিং সুনীল নারিনের। ৮১ রান করেন তিনি। বল হাতে ৩টি করে উইকেট নেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীর। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে প্রথম স্থানে কেকেআর ।

২) জুন থেকে শুরু হতে চলেছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। সেই প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহনকারী দেশ গুলো। আর তারই মাঝে মহিলা টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। মহিলাদের টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান।মহিলাদের বিশ্বকাপ শুরু ৩ অক্টোবর থেকে।

৩) লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শনিবার জিরোনার কাছে এফসি বার্সেলোনা হারতেই স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন হলো রিয়াল। চার ম্যাচ বাকি থাকতেই ঘরোয়া লিগ জিতল তারা। ৩৪ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে রিয়াল। ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিরোনা। তৃতীয় স্থানে ৭৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা।

৪) ডোপ বিতর্ক। কুস্তিগির বজরং পুনিয়াকে সাময়িক ভাবে নির্বাসিত করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। অভিযোগ গত মার্চে সোনিপতে আগামী অলিম্পিক্সে তিনি জাতীয় ট্রায়ালের সময় ডোপ নমুনা দেননি। সেখানে তিনি ডোপিং পরীক্ষার জন্য মূত্রের নমুনা দিতে অস্বীকার করেন। সেই অপরাধে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন প্রতিযোগিতার আগেই বজরংকে সাময়িক ভাবে নির্বাসিত করা হয়েছে।

৫) ত্রিমুকুট জয় মোহনবাগান সুপার জায়ান্টের। দুরান্ড কাপ, লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হলেও, আইএসএল ট্রফি জয় হলো না বাগেনের। গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় মুম্বই সিটি এফসি। আর মুম্বই যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলেছে তা ম্যাচ শেষে মেনে নেন বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। বললেন, শুরু থেকে শেষ পর্যন্ত মুম্বই দাপটের সঙ্গে খেলেছে।

আরও পড়ুন- লখনৌকে ৯৮ রানে হারিয়ে শীর্ষে কলকাতা

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...