Tuesday, March 10, 2026

সন্দেশখালিতে তৃণমূল নেতাকে মারধরের ঘটনায় গ্রেফতার ৪ বিজেপি কর্মী

Date:

Share post:

সন্দেশখালিতে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে মারধরের ঘটনায় চার বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় তৃণমূল বিধায়কের সামনেই তৃণমূলের নেতা-কর্মীদের মারধর করা হয়। বাড়ি থেকে থেকে টেনে বের করে এনে তৃণমূল নেতাকে মাটিতে ফেলে লাঠিপেটা করা হয়। সেই ঘটনায় এক মহিলা সহ গ্রেফতার চার জন বিজেপি সমর্থক।

গতকাল, রবিবার নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে। ডাকাতির ঘটনায় বিজেপি কর্মীর গ্রেফতারির বিরুদ্ধে প্রথমে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। এর পর, থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি বাড়িতে চড়াও হন বিজেপি-র মহিলা কর্মীরা। ওই বাড়িতে সেই সময় বৈঠক করছিলেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক এবং বিধায়ক সুকুমার মাহাতো। সেখানে কার্যত পণবন্দি করে রাখা হয় তাঁদের।

এর পর ওই বাড়ি থেকে তাতান গায়েন নামের স্থানীয় তৃণমূল নেতাকে টেনে বের করে আনেন বিজেপির মহিলা কর্মীরা। তাঁকে মাটিতে ফেলে লাঠি, গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করা হয়। দিলীপের গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ। ছেলেরাও মারধর করে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ এবং RAF নামাতে হয়। বিষয়টি নিয়ে রাতে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেন দিলীপ। অভিযোগ পেয়ে রাতেইতদন্ত শুরু হয়। রাতভর তল্লাশি চালিয়ে চার বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আজ, সোমবার তাঁদের বসিরহাট আদালতে তোলা হবে।

আরও পড়ুন- ঈশান যেন ছোট্ট যশ! নুসরতের তিন বছরের ছেলেকে দেখে অবাক নেটিজেনরা 

 

spot_img

Related articles

বাংলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন: পরিস্থিতি নির্বাচনের অনুকূল, প্রমাণ করলেন জ্ঞানেশ

বাংলায় নির্বাচনের আগে ও পরে ব্যাপক সন্ত্রাস। নজির বিহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাবর বিজেপির নেতা থেকে খোদ প্রধানমন্ত্রী...

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা: নতুন আবেদন নিয়ে সরব তৃণমূল

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার সুপ্রিম কোর্ট মঙ্গলবার উঠছে রাজ্যের এসআইআর মামলা। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার...

‘আপনার সুস্থ থাকা জরুরি’, ধর্নামঞ্চে দিন-রাত অবস্থানরত মমতাকে অনুরোধ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত অনুরোধ রাখলেন সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...