Tuesday, May 12, 2026

‘পন্থের সঙ্গে অন্যায় হয়েছে’, দিল্লির অধিনায়কের পাশে দাঁড়িয়ে বললেন মহম্মদ শামি

Date:

Share post:

এবার ঋষভ পন্থের পাশে দাঁড়ালেন মহম্মদ শামি। চলতি আইপিএল চলাকালীন শাস্তি দেওয়া হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। এক ম্যাচ নির্বাসিত করা হয়েছিল পন্থকে। মন্থর বোলিং-এর কারণে শাস্তি দেওয়া হয় তাঁকে। আর এটাই পন্থের সঙ্গে অন্যায় হয়েছে বলে মনে করছেন শামি।

এই নিয়ে এক সাক্ষাৎকারে মহম্মদ শামি বলেন, “ ব্যক্তিগত ভাবে আমার মনে হয় প্রতিযোগিতার এই পরিস্থিতিতে অধিনায়ক না থাকা একটা দলের কাছে বড় ধাক্কা। আমরা অনেক বার দেখেছি, শেষ দিকে একটা ম্যাচে কোনও দলের ভাগ্য ঠিক হয়ে যেতে পারে।” এখানেই না থেমে শামি বলেন, “ আমি মানছি দিল্লি ক্যাপিটালস মন্থর বল করেছে। তাদের শাস্তি প্রাপ্য। কিন্তু শুধু অধিনায়ককে শাস্তি দেওয়ায় আমি বিস্মিত। ম্যাচ রেফারি দিল্লিকে বড় ধাক্কা দিয়েছেন। এটা অন্যায় হয়েছে। বিশেষ করে আইপিএলের পরিস্থিতি বিচার করা উচিত ছিল। অনেকেই নিয়মের কথা বলছে। কিন্তু আমার মনে হয় এটা ঠিক হয়নি।”

গতকাল পন্থকেই ছাড়াই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি। দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন অক্ষর প্যাটেল। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৮৭ রান করে বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায় দিল্লি।

আরও পড়ুন- ভারতীয় দলের কোচের পদে নতুন করে আবেদন করতে আর আগ্রহী নন দ্রাবিড় : সূত্র

Related articles

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের (State Police)। সাসপেন্ড দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার ভারপ্রাপ্ত...

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...

তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে মৃত্যু হলো দুই ব্যক্তির! মঙ্গলবার এক পাঁচতলা...

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে CBI! গঠন ৭ সদস্যের সিট

চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath Murder Case) এবার তদন্তভার নিল সিবিআই (CBI)। পাশাপাশি সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের...