Sunday, May 17, 2026

‘অবসরের পরের দিন হাউ হাউ করে কাঁদব’, : সুনীল

Date:

Share post:

গতকালই অবসরের কথা জানিয়েছিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতর বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে শেষবার দেশের জার্সি গায়ে দেখা যাবে ভারত অধিনায়ককে। তবে তারআগে ফের একবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন সুনীল। জানালেন কেন অবসর নিচ্ছেন তিনি।

এই নিয়ে সুনীল ছেত্রী বলেন, “ অবসরের সিদ্ধান্ত পুরোটাই শারীরিক নয়। আমি এখনও দারুণ ফিট। দৌড়তে পারি, ধাওয়া করতে পারি, রক্ষণে নেমে দলকে সাহায্য করতে পারি, কঠিন পরিশ্রম সমস্যা নয়। অবসরের সিদ্ধান্তের পিছনে রয়েছে মানসিক কারণ। নিজের সঙ্গে লড়ছিলাম। সামগ্রিকভাবে ভাবনাচিন্তার চেষ্টা করছিলাম। অবসরের সিদ্ধান্তটা সহজাতভাবেই নিয়েছি। এরপর একবছর বেঙ্গালুরু এফসিতে খেলব। ঘরোয়া ফুটবল আর কতদিন খেলব, সেটাই এখনও জানি না। এবার আমি ছুটি নিতে চাই।”

৬ তারিখ অবসর । ৭ তারিখ থেকে কীভাবে কাটবে দিন? এই নিয়ে সুনীল বলেন, “আগের দিন ম্যাচ খেলার পর ওই দিন রিকভারি। হয়তো সে দিন খুব কাঁদব। তার পরের দিন থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। জুলাই থেকে বেঙ্গালুরুর সঙ্গে প্রাক্‌-মরসুম প্রস্তুতি শুরু হবে।”

আরও পড়ুন- প্রেমের প্রস্তাব রিঙ্কুর, ভিডিও ফাঁস সতীর্থের


Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...