Sunday, May 10, 2026

রাজস্থানের কাছে ম্যাচ হারতেই লজ্জার নজির গড়ল আরসিবি

Date:

Share post:

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । তবে প্লে-অফের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৪ উইকেটে হারতেই ২০২৪ আইপিএল থেকে বিদায় নেয় বিরাট কোহলি-ফ্যাফ ডুপ্লেসিরা। আর বিদায় নিতেই লজ্জার নজির গড়ল আরসিবি। প্লে-অফে সবচেয়ে বেশি ম্যাচ হারের তালিকায় সকলের উপরে তারা।

২০০৮ সাল থেকে আইপিএল খেলছে আরসিবি। প্রতিযোগিতার জন্মলগ্ন থেকে খেলা চলা দলটি এই নিয়ে প্লে-অফে ১৬টি ম্যাচ খেলে ফেলল। তার মধ্যে হেরেছে ১০ বার। বেঙ্গালুরু ছাড়া প্লে-অফে আর কোনও দল এতগুলি ম্যাচ হারেনি। প্লে-অফে ম্যাচ হারার তালিকায় বেঙ্গালুরুর পরেই রয়েছে চেন্নাই। তারা ২৬টি ম্যাচের মধ্যে ন’টিতে হেরেছিল। তাদের চেয়ে বেশি প্লে-অফে ম্যাচ আর কোনও দল খেলেনি।

এদিকে আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর সমর্থকদের ধন্যবাদ জানালেন বিরাট। টানা ব্যর্থতার মধ্যেও ভক্তরা যেভাবে সমর্থন করেছেন সেজন্য সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন বিরাট। পাশাপাশি দলের খেলায় গর্বিত আরসিবির প্রাক্তন অধিনায়ক। ম্যাচ শেষে বিরাট বলেন, “ টুর্নামেন্টের প্রথম দিকে আরসিবির পারফরম্যান্স খুবই খারাপ ছিল। ক্রিকেটার হিসাবে যতটা ভালো খেলা উচিত ছিল, কেউই সেই সেরা ফর্মের ধারেকাছে যেতে পারছিল না। কিন্তু একটা সময়ের পর থেকে আমরা নিজেদের আত্মসম্মানের জন্য খেলতে শুরু করি। তখন থেকেই আত্মবিশ্বাস ফিরে আসে গোটা দলের মধ্যে।”

আরও পড়ুন- মাঝপথে ছেড়ে যাওয়া বিদেশি ক্রিকেটারদের নিয়ে বড় সিদ্ধান্ত আইপিএল কর্তৃপক্ষের

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...