Friday, June 26, 2026

ভোটের আগে নন্দীগ্রাম থানায় ঢুকে অ.সভ্যতামি শুভেন্দুর, উ.ন্মাদের আচরণ বিজেপি নেতার

Date:

Share post:

ভোটের দু’দিন আগে একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত নন্দীগ্রাম। তার আগে নন্দীগ্রাম থানায় ঢুকে কার্যত উন্মাদের মতো আচরণ করলেন দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কর্তব্যরত পুলিশ আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার করেন শুভেন্দু। অসভ্যতামি করে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। বার বার বলতে থাকেন, “আমাকে চেনে না…!”

তমলুক তথা নন্দীগ্রামে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বিজেপির। ভোটের আগে রাজনৈতিক ফায়দা নিয়ে মেরুকরণ ও সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাও শোনা যায় শুভেন্দুর মুখে। নন্দীগ্রামে থানার আইসি-এর বিরুদ্ধে খুনিদের সঙ্গে বৈঠক করার মতো অবান্তর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। আর সেই অভিযোগ তিনি করলেন নন্দীগ্রাম থানার ভিতরে দাঁড়িয়ে। তার আগে কেন্দ্রীয় বাহিনীকেও ধমক দেন শুভেন্দু। যা নির্বাচনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন।

গতকাল, বুধবার রাত পাহারা দিতে গিয়ে গোলমালের মাঝে পড়ে মৃত্যু হয়েছে বিজেপি কর্মী রথীবালা আড়ির। গুরুতর আহত তাঁর ছেলে সঞ্জয়ও। বিকেলে নন্দীগ্রামে আসেন শুভেন্দু। তার পরেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুভেন্দু নন্দীগ্রাম থানায় ঢোকার আগে সেখানে দাঁড়িয়েছিলেন কয়েক জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাঁদের ধমক দেন শুভেন্দু। এর পর শুভেন্দু থানার ভিতরে ঢুকে পড়েন। সেখানে এক কর্তব্যরত পুলিশকর্মীকে তিনি বলেন, ‘‘খুনিরা থানায় এসেছিল। যারা খুন করেছে, মাকে খুন করেছে। খুনিদের সঙ্গে এখনই মিটিং করেছেন। আমি জানতে চাই, খুনির সঙ্গে এখনই মিটিং করেছেন কেন? মজা দেখাব আইসিকে!”





 

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...