Sunday, March 15, 2026

বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কা! হরিয়ানার পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) আবহে ফের হরিয়ানায় (Hariyana) ভয়াবহ দুর্ঘটনা। বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল সাত জনের, আহত কমপক্ষে ২৫ জন। বৃহস্পতিবার গভীর রাতে হরিয়ানার অম্বালায় (Ambala) ঘটে দুর্ঘটনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন ৬০ যাত্রীকে নিয়ে অম্বালা-দিল্লি-জম্মু জাতীয় সড়ক ধরে যাচ্ছিল বাসটি। কিন্তু হরিয়ানার কুণ্ডলী-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে ঢোকার ঠিক দু’কিলোমিটার আগে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাসটির সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে যায়। ইতিমধ্যে আহতদের অম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তবে পুলিশ সূত্রে খবর, এদিন বাসটির ভিতরে থাকা যাত্রীরা প্রত্যেকেই পাঞ্জাবের হোসিয়ারপুর এবং লুধিয়ানার বাসিন্দা। তাঁরা মথুরা এবং বৃন্দাবন ঘুরে এদিন বাড়ি ফিরছিলেন তাঁরা। ইতিমধ্যে নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


এদিকে হাসপাতাল সূত্রে খবর, আপাতত আহতদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


spot_img

Related articles

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...