Friday, May 15, 2026

কেশপুরে গোলমাল পাকানোর অভিযোগ বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে, অশান্তি বাড়ছে নন্দীগ্রামে 

Date:

Share post:

ঘাটাল লোকসভা কেন্দ্রের (Ghatal Constituency) অন্তর্গত কেশপুর এলাকার একটি বুথে গিয়ে গন্ডগোল পাকানোর অভিযোগ বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের (BJP candidate Hiran Chatterjee)বিরুদ্ধে। আনন্দপুরে পুলিশ তাঁকে আটকালে তিনি রীতিমতো তর্ক জুড়ে দেন। বুথের ভেতরেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন বিজেপি প্রার্থী। সেখানকার ভোটাররা বলছেন হালে পানি না পেয়ে হেরে যাওয়ার ভয়ে আগে থেকে হিরণ অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। এই বিষয়ে তৃণমূল প্রার্থী দেবের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, হিরণ খবরে থাকার জন্য এসব করছেন। ঘাটালের মানুষের প্রতি তৃণমূলের আস্থা রয়েছে।

অন্যদিকে সকাল থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। তৃণমূলের ২ পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ তুললেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। ভোটাররা ভোটাধিকার প্রয়োগে বাধা দিতে বাঁশের সাকো ভেঙে দেওয়ার অভিযোগ।পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ১৮০ নম্বর বুথে বিকল ইভিএম, লাইনে অপেক্ষায় স্থানীয়রা। মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন জুন মালিয়া(June Maliya)। মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলের বুথে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে নির্দিষ্ট বোতামে ভোটারদের ভোট দিতে বলার অভিযোগ করছেন তিনি। মেদিনীপুরে অগ্নিমিত্রা পালকে “গো ব্যাক” স্লোগান স্থানীয়দের। শনিবার সকাল ৯টা পর্যন্ত কমিশনে মোট ৩৬৪টি অভিযোগ জমা পড়েছে। সিপিএম ৩৮টি, বিজেপির তরফে ৩০টি অভিযোগ জমা পড়েছে। রঘুনাথপুরের পাঁচটি বুথে ইভিএম এবং ভিভিপ্যাটে বিজেপির ট্যাগ লাগানোর অভিযোগে কমিশনের (EC ) দ্বারস্থ হচ্ছে তৃণমূল।


 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...